ডেস্ক নিউজ : ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও গৌরবময় জাতীয় দিবস। ৯ মাসের সশস্ত্র লড়াই ও সংগ্রামের মধ্যদিয়ে ১৯৭১ সালের এদিনে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এবার উপযাপিত হলো ৫৫তম স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ, সংস্থা ও আন্তর্জাতিক সংগঠন শুভেচ্ছা জানিয়েছে।
স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার (২৬ মার্চ) বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছাবার্তা পাঠান মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এক এক্স বার্তায় তিনি বলেন, ‘রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের বন্ধুসুলভ জনগণকে তাদের স্বাধীনতা দিবসে আমার শুভেচ্ছা ও অভিনন্দন।’
কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৫,/বিকাল ৪:০০