মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

মেয়েদের ক্লাসিকোয় প্রথম জয়ের স্বাদ পেলো রিয়াল মাদ্রিদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : লিগে ২৩ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গত পাঁচ মৌসুমের চ্যাম্পিয়ন বার্সেলোনা। প্রথম গোলের জন্য রিয়ালকে অপেক্ষা করতে হয় ৪১ মিনিট। ডেনমার্কের ফরোয়ার্ড ক্যারোরিন মোলারের অ্যাসিস্টে বার্সার জালে বল জড়ান আলবা রেদোন্দো। এরপর ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল। 

বিরতির পর গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে বার্সার মেয়েরা। অবশেষে ৬৭ মিনিটে সমতা ফেরায় তারা। মাপি লিওনের অ্যাসিস্টে দারুণ এক গোল করে দলকে ম্যাচে ফেরান গ্রাহাম হানসেন। 

পুরো ম্যাচে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে। তবে শেষ দিকে আর পেরে ওঠলো না বার্সেলোনার মেয়েরা। নিজেদের ঘরের মাঠে ৮৭ মিনিটে দ্বিতীয় গোল হজম করে কাতালানরা। অতিরিক্ত যোগ করা সময়ে ৯০+৬ সময়ে বার্সেলোনার কফিনে শেষ পেরেকটি মারে রিয়াল মাদ্রিদ। আর তাতেই টানা ১৮ হারের পর মেয়েদের ক্লাসিকোয় প্রথম জয়ের দেখা পেলো রিয়াল মাদ্রিদ।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৫,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit