বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

দৌলতপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী সহ নিহত-২

মো. সাইদুল আনাম কুষ্টিয়া 
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১১৮ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী সহ দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়ন পরিষদের সামনে স্যালো ইঞ্জিন চালিত বালু ভর্তি ট্রলির ধাক্কায় আসমত আলী (৬০) নামে একজন সাইকেল আরোহী নিহত হন। তিনি আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রমের মৃত লালু মন্ডলের ছেলে। অপরদিকে, একই দিন সকাল ৮টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে সরকারি সহায়তার (ভিজিএফ) চাল সংগ্রহ করতে গিয়ে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় নার্গিস বেগম (৫০) নামে একজন নারী নিহত হয়েছেন।

নিহত নার্গিস বেগম মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর পশ্চিমপাড়া এলাকার মতলেব মন্ডলের স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আসমত আলী তারাগুনিয়া বাজারে পান কিনতে যাচ্ছিলেন। পথে প্রাগপুর বাজারের ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে বালু ভর্তি ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। অপরদিকে, মথুরাপুর ইউনিয়ন পরিষদে সরকারি সহায়তার চাল নিতে গিয়ে নিরাপদ পরিবহন নামের একটি বাসের ধাক্কায় নিহত হন নার্গিস বেগম। পৃথক দূর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা জনান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারী সহ ২জন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দূর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ছবি : কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী সহ দু’জন নিহত।

কিউএনবি/অনিমা/২৭ মার্চ ২০২৫,/দুপুর ১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit