বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
স্ত্রী ও স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে ৩৫ লাখ টাকার স্বর্ণালংকার-নগদ টাকা চুরির অভিযোগ, গ্রেফতার ২ আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে  স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হবে না: সিইসি লেখক-শিল্পী ও সংস্কৃতি কর্মীদের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর  শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে ঝলসে দিলেন স্বজনরা ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে চরম মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি এশিয়ান গেমসের ১০ দিন আগে বন্যায় বিপর্যস্ত আইচি-নাগোয়া

অগ্রিম বুকিংয়েই ঝড় তুলল ‘সিকান্দর’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১১৫ Time View

বিনোদন ডেস্ক : এখনও চারদিনের মতো বাকি। আগামী ৩০ মার্চ বড়পর্দায় আসছে সিকেন্দার। তার আগে ভবিষৎদ্বানী করে বসেছেন অনেকে, ‘ব্লকবাস্টার হতে যাচ্ছে সালমান খানের মুভি।’ সেই পথে অনেকটা হেঁটেও ফেলেছে সিকান্দার। ব্ক্স অফিসে ঝড় তোলার আগে বুকিংয়ে ঝড় তুলেছে ভাইজানের ছবি। অগ্রিম বুকিং হচ্ছে দেদারছে।

পিংকভিলা এক প্রতিবেদনে বলেছে, যেভাবে অগ্রিম টিকিট বুকিং হচ্ছে তাতে দুদিন আগেই টিকিট প্রায় পুরোটা বিক্রি হয়ে যেতে পারে। ধারণা করা হচ্ছে, শুক্রবারের মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ টিকিট বিক্রি হয়ে যাবে।

সিনেবাণিজ্য বিশ্লেষকদের রিপোর্ট অনুসারে, সবথেকে বেশি টিকিট বিক্রি হয়েছে দিল্লিতে। ২১.৮৪ লক্ষ টিকিট বেচা হয়েছে অল্প সময়ের ব্যবধানে। দ্বিতীয়স্থানে ২০.৩৯ লক্ষ টিকিট বিক্রি করে মহারাষ্ট্র।

ভারতের ৭ হাজার ৯৫২টি স্ক্রিনে দেখানো হবে ‘সিকান্দর’। সেন্সর বোর্ডের মুভিটি খুব একটা কাটছাট হয়নি! বেশ কয়েকটি দৃশ্য ঝাপসা করে দেওয়ার পাশাপাশি খান কয়েক শব্দ ‘মিউট’ করে দেওয়া হয়েছে মাত্র। 

সিকান্দার পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। এটি প্রযোজনা করেছে সালমান খান ফিল্মস ও নাজিওয়াদওয়ালা অ্যান্ড সন্স। সিনেমাটিতে সালমান খানের নায়িকা হিসাবে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। একদিন আগেই প্রকাশিত হয়েছে মুভির ট্রেলার। এবার কয়েকদিনের অপেক্ষা।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৫,/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit