রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নওগাঁয় অজ্ঞান পার্টির খপ্পরে ৬ জন হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৬৬ Time View

নওগাঁ প্রতিনিধি:অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন অবস্থায় ৬ জন অসুস্থ হয়ে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। বুধবার সকাল ১০টায় নওগাঁ সদর থানা পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তাদের বাড়ি রংপুর ও গাইবান্ধা জেলায় বলে জানা গেছে। তবে তাদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

থানা পুলিশ সূত্রে জানা যায়- অচেতনরা সবাই পেশায় রাজমিস্ত্রী। তারা ঢাকা থেকে ট্রাক যোগে ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলো। ভোরে সেহেরির খাবার হিসেবে পথিমধ্যে পাউরুটি, কলা ও পানি খেয়েছিল। এর কিছুপর তারা অচেতন হয়ে পড়ে। ভোরে নওগাঁ শহরের বাইপাস বরুনকান্দি মোড়ে তাদের ফেলে রেখে চলে যায়। সকাল ৮টায় স্থানীয়রা বিষয়টি দেখে থানায় সংবাদ দেয়। পরে সদর থানা পুলিশ তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে সকাল ১০ টার দিকে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন রয়েছে।

নওগাঁ সদর থানার উপপরিদর্শক (এসআই) হারুন রশিদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে  ৬জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের সাথে কথা বলতে পেরেছি। তিনি অস্পষ্টভাবে জানান তারা হেমায়েতপুর থেকে ট্রাকে উঠে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কলা পানি আর রুটি খাওয়ার পর আর কিছু মনে নেই। তবে ধারনা করা হচ্ছে এরা সবাই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। শহরের এবং শহরের বাইপাস এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা হচ্ছে। 

নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ড মেডিসিনস ডা. রাশেদ বলেন-খাবারের সাথে তাদের উচ্চ ক্ষমতা সম্পূন্ন ঘুমের ঔষধ খাওয়ানো হয়েছে। এজন্য রোগীরা এখন ঘুমে আছে। তবে সবাই সুস্থ আছে। গুরুত্বর মনে হচ্ছে না। ঔষধের ক্ষমতা শেষ হয়ে গেলে তারা সুস্থ হয়ে উঠবে। তবে স্বাভাবিক হতে সময় লাগবে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৫,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit