বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

দৌলতপুরে খামারীর মাথায় পিস্তুল ঠেকিয়ে ৪টি গরু লুট

মো. সাইদুল আনাম কুষ্টিয়া 
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৪০ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ক্ষুদ্র খামারীর মাথায় পিস্তুল ঠেকিয়ে ৪টি গরু লুট করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতখালী গাঁপাড়ায় গরু লুটের এ ঘটনা ঘটে। গরু লুট হওয়া ক্ষুদ্র খামারী মাজলুল হকের অভিযোগ সূত্রে জানাগেছে, সোমবার গভীর রাতে ১৫/২০ জন সশস্ত্র সন্ত্রাসী বাড়িতে প্রবেশ করে গোয়াল ঘর থেকে গরু খুলতে থাকে। এসময় গরুর মালিক মাজলুল হক সহ পরিবারের লোকজন টের পয়ে সন্ত্রাসীদে বাঁধা দেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাদের মাথায় পিস্তুল ঠেকিয়ে ৪ টি এঁড়ে গরু লুট করে নিয়ে যায়।

লুট হওয়া ৪ টি গরুর মূল্য ৪ লক্ষ টাকা উল্লেখ করে দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছেন ক্ষুদ্র খামারী মাজলুল হক। অপরদিকে সোমবার রাতে একই ইউনিয়নের চকদৌলতপুর গ্রামের দিনমজুর রুলা আলীর গোয়াল ঘর থেকে দেড় লক্ষ টাকা মূল্যের একটি গরু চুরি করা হয়েছে। কষ্টার্জিত অর্থ দিয়ে কেনা গরুটি সে একবছর ধরে বাড়িতে লালন পালন করে আসছিল। গরু লুটের ঘটনায় দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, রাতে খবর পেয়ে আমিসহ পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়েছিলাম। গরুর মালিকের দায়ের করা অভিযোগ অনুযায়ী গরু উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/২৫ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit