শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

মাটিরাঙ্গা গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্টিত

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৮০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় গণহত্যা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।মঙ্গলবার (২৫মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে গণহত্যা দিবস উদযাপন উপলক্ষ্যে  আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।
এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি খাদিজা তাহিরা, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ,মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম সিরাজী, মাটিরাঙ্গা উপজেলা সহকারি প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার অংহ্লাপ্রু মারমা, মাটিরাঙ্গা উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোহাম্মাদ আরিফুল ইসলাম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা উপজেলা উপ-সহকারি কৃষি অফিসার মো.আমির হোসেন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদে শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিএাঙ্কন,রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃতি উপজেলার বিভিন্ন   শিক্ষা প্রতিষ্ঠানে গণহত্যার উপর  দুর্লভ আলোকচিত্র প্রদর্শন, ২৫ মার্চ গণহত্যায় নিহতদের স্মরণে স্ব স্ব ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা, রাত ১০.৩০ থেকে ১০.৩১ মিনিট  সমগ্র জেলায় ১মিনিটের জন্য  প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচী পালিত হবে।
কিউএনবি/অনিমা/২৫ মার্চ ২০২৫,/দুপুর ১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit