সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

ছাত্রশিবির হচ্ছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আদর্শিক কাফেলা : কেএম মকবুল হোসাইন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১১৮ Time View

শরীয়তপুর প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য কেএম মকবুল হোসাইন বলেছেন,  ছাত্রশিবির হচ্ছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আদর্শিক কাফেলা। স্বৈরশাসনের কবল থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছিলো ছাত্রসমাজের দুঃসাহসিক অদম্য ভূমিকার মাধ্যমে।

সোনালি অতীত বহনকারী এ ছাত্রসমাজের ইতিহাসের পাতায় যখন কলঙ্কের কালিমা লেপন করছিলো ক্ষমতালোভী স্বার্থান্বেষী শাসক মহল, আলোর মশাল হাতে অন্ধকার জয় করতে তখনই যাত্রা শুরু করে হেরার রাজ তোরণের আলোর আকাক্সক্ষায় পথ চেয়ে থাকা লাখো তরুণের প্রিয় ঠিকানা, মুক্তির কাফেলা খ্যাত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।সোমবার (২৪ মার্চ) শরীয়তপুর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে জেলা ইসলামী ছাত্রশিবির আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ২০০৬ থেকে ২০২৫ পর্যন্ত ইসলামী ছাত্রশিবির তার সর্বোচ্চ শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গেছে। সামনে কেউ কোনো ফ্যাসিবাদী দলকে নিয়ে আসতে চাইলে তাদের বিরুদ্ধেও ইসলামী ছাত্রশিবির সংগ্রাম চালিয়ে যাবে, ইনশাআল্লাহ।

কিউএনবি/অনিমা/২৫ মার্চ ২০২৫,/সকাল ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit