মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

হার্টে ‘রিং’ পরানো হয়েছে তামিমের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : এনজিওগ্রাম করিয়ে হার্টে রিং পরানো হয়েছে তামিম ইকবালকে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন আজকের খেলায় ম্যাচ রেফারি হিসেবে দায়িত্বরত দেবব্রত পাল।

এর আগে, সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। টসের পরপরই বুকে ব্যথা অনুভব করার পর তাঁকে বিকেএসপির পাশে কেপিজে হাসপাতালে নেওয়া হয়েছিল, বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র নিশ্চিত করেছে।

মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম জানিয়েছেন, তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে হেলিকপ্টারে তোলার মতো শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কেপিজে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম। ম্যাচ চলাকালীন হঠাৎ বুকে ব্যথা অনুভব করার পর তাঁকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা উন্নতি না হওয়ায় তাঁকে সাভারের কেপিজে হাসপাতালে পাঠানো হয়, যেখানে বর্তমানে তিনি ভর্তি রয়েছেন।

এদিকে, তামিমকে ঢাকা আনার জন্য জরুরি ভিত্তিতে হেলিকপ্টার পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ মার্চ ২০২৫,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit