মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

জ্ঞান ফিরেছে, কথা বলেছেন তামিম

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক :  তামিম ইকবালের হার্টে সফলভাবে রিং পরানোর পর কেপিজি বিশেষায়িত হাসপাতালের ডিরেক্টর ডা. রাজীব হাসান জানিয়েছিলেন তার শারীরিক অবস্থা অনুকূলে আছে। এবার আরো সুসংবাদ পাওয়া গেছে। বাংলাদেশের সাবেক অধিনায়কের জ্ঞান ফিরেছে।

জ্ঞান ফেরার পর তামিম তার পরিবারের সঙ্গে কথা বলেছেন।

সঙ্গে তাকে দেখতে আসা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারাও তামিমের সঙ্গে কথা বলেছেন। তবে শারীরিক পর্যবেক্ষণের জন্য ৪৮ ঘণ্টা কেপিজি বিশেষায়িত হাসপাতালেই থাকবেন বলে জানা গেছে।

এর আগে বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ খেলার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তামিম। পরে কেপিজি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করানোর পর তার হার্টে ব্লক ধরা পড়লে একটি রিং পরানো হয়।

আজ বিকেএসপিতে বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচে খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। আজ সকালে ফিল্ডিংয়ে নামলে বুকে ব্যথা অনুভব করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক। তখনই সাভারের একটি হসপিটালে এবং পরে হেলিকাপ্টার যোগে ঢাকার একটি হাসপাতালে নেওয়ার কথা ছিল তামিমকে। কিন্তু বাঁহাতি এই ওপেনারের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় নেওয়া সম্ভব হয়নি।

কিউএনবি/অনিমা/২৪ মার্চ ২০২৫,/রাত ৯:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit