মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

‘পরমাণু কর্মসূচি ছেড়ে দাও, না হলে পরিণতি ভোগ করতে হবে’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচির ‘পুরোপুরি বিলুপ্তি’ চায় বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এটি ছেড়ে দাও, না হলে পরিণতি ভোগ করতে হবে’। রোববার সিবিএস নিউজের ফেস দ্য নেশন অনুষ্ঠানে ওয়াল্টজ বলেন, ‘হ্যাঁ, সম্পূর্ণ বিলুপ্তি। ইরানকে এমনভাবে তার কর্মসূচি ছেড়ে দিতে হবে, যা পুরো বিশ্ব স্পষ্টভাবে দেখতে পায়’। 

তার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শুরুর দিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কাছে এক চিঠি পাঠিয়ে তেহরানের পরমাণু সক্ষমতা অর্জন রোধে একটি চুক্তির প্রস্তাব দিয়েছিলেন।তবে খামেনি ট্রাম্পের বক্তব্যকে উড়িয়ে দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দাবি করেছেন, তারা আলোচনার জন্য প্রস্তুত। তবে এটি বিশ্ব জনমতকে বিভ্রান্ত করার একটি কৌশল’। ওয়াল্টজ বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটা বলেছেন, এটি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সব বিকল্পই টেবিলে রয়েছে এবং এখন সময় এসেছে ইরানকে পরমাণু অস্ত্রের আকাঙ্ক্ষা পুরোপুরি ত্যাগ করার’।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে, তাহলে পুরো মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে। এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য’। ২০১৮ সালে ট্রাম্প ক্ষমতায় থাকাকালেও একতরফাভাবে ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং তেহরানের বিরুদ্ধে পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেন। যুক্তরাষ্ট্রের চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পরও ইরান এক বছরের বেশি সময় ধরে এর শর্ত মেনে চলেছিল। তবে চুক্তির বাকি স্বাক্ষরকারী দেশগুলো তেহরানের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হওয়ায় ইরান ধীরে ধীরে তাদের অঙ্গীকার কমিয়ে দেয়। সূত্র: আনাদোলু

 

 

কিউএনবি/আয়শা/২৪ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit