মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

ভারত-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি, থমথমে পরিস্থিতি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে ভারত। পাকিস্তানের সঙ্গে থাকা এই আন্তর্জাতিক সীমান্তে ব্যাপক বন্দুকযুদ্ধে জড়িয়েছে ভারতীয় বাহিনী। এ সময় ব্যাপক গোলাগুলির শব্দ শুনেছেন স্থানীয়রা, এক প্রকার থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর  দ্য হিন্দুর।

জম্মু অঞ্চলের কাঠুয়া জেলার ঘন জঙ্গলে অনুপ্রবেশকারী সন্ত্রাসীদের একটি দলের বিরুদ্ধে অনুসন্ধান অভিযান শুরু হয় গতকাল। এই অঞ্চলে দুষ্কৃতিকারীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করা হয়। তবে সীমান্তে ব্যাপক গোলাগুলি নিয়ে পাকিস্তানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জানা যায়, খবর পেয়ে গোলাগুলির শুরুতে ভারতের স্পেশাল অপারেশনস গ্রুপের একটি পুলিশ দল তল্লাশি অভিযান শুরু করে। তখন সন্ত্রাসীরা তাদের ওপর ব্যাপক গুলি চালায়, যার ফলে আধ ঘণ্টারও বেশি সময় ধরে তীব্র বন্দুকযুদ্ধ চলে। অভিযানে সহায়তা করার জন্য দ্রুত অতিরিক্ত বাহিনী পাঠায় ভারত।

ধারণা করা হচ্ছিল, সন্ত্রাসীরা শনিবার গিরিখাত পথ দিয়ে অথবা নতুন তৈরি সুড়ঙ্গ দিয়ে অনুপ্রবেশ করেছিল। প্রাথমিক গুলিবর্ষণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সারা রাত ধরে এলাকাটি কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আজ সোমবার দ্বিতীয় দিনের মতো চলছে সেই অভিযান। এদিকে পুলিশ মহাপরিচালক নলিন প্রভাতের নেতৃত্বে অভিযান জোরদার করা হয়েছে। আজ সকালে অতিরিক্ত কমান্ডো ও ড্রোন মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনী ঘনবসতিপূর্ণ এলাকায় তল্লাশি চালাচ্ছে, যেখানে অনুপ্রবেশকারীরা লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

কিউএনবি/অনিমা /২৪ মার্চ ২০২৫,/বিকাল ৩:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit