মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

গ্রেফতার দেখিয়ে এরদোয়ানের প্রতিদ্বন্দ্বীকে পাঠানো হলো জেলে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী একরেম ইমামোলুকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

ইমামোলু তুরস্কের অন্যতম প্রধান শহর ইস্তাম্বুলের মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, তাকে মেয়রের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

একরেম ইমামোলু রিপাবলিকান পিপলস পার্টি-সিএইচপির নেতা। গতকাল রবিবার ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করার কথা ছিল। সেদিনই আনুষ্ঠানিকভাবে তাকে গ্রেফতার দেখানো হয়। তবে গ্রেফতার দেখানোর কয়েকদিন আগে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে ইমামোলুকে।

‘অপরাধমূলক সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনা, ঘুষ গ্রহণ, চাঁদাবাজি, বেআইনিভাবে ব্যক্তিগত তথ্য রেকর্ড এবং টেন্ডার জালিয়াতির’ অভিযোগে অভিযুক্ত করা হয় তাকে।

তিনি অভিযোগ অস্বীকার করে বলেছেন, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। হেফাজতে নেওয়ার আগে এক্স অ্যাকাউন্টে ইস্তাম্বুলের মেয়র লেখেন, ‘আমি কখনো মাথা নত করব না।’ 

তাকে আটকের প্রতিবাদে তুরস্কে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভের সূত্রপাত ঘটে।

এরদোয়ান অবশ্য এই বিক্ষোভের নিন্দা জানিয়েছেন। তিনি ‘শান্তি বিঘ্নিত করার এবং জনগণের মধ্যে বিভক্তি তৈরির’ চেষ্টা করার অভিযোগ করেছেন সিএইচপি’র বিরুদ্ধে।

গত বুধবার দুর্নীতি এবং সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তার অভিযোগে আরও ১০৫ জনের সঙ্গে ইমামোলুকেও আটক করা হয়। আটককৃতদের মধ্যে অন্যান্য রাজনীতিবিদ, সাংবাদিক এবং ব্যবসায়ীরাও রয়েছেন। এর প্রতিক্রিয়ায় তুরস্কে বিক্ষোভ শুরু হয় যা টানা পাঁচ রাত ধরে চলমান।

এএফপি এবং স্থানীয় সংবাদমাধ্যমের খবর, ইমামোলুকে সিলিভ্রির একটি কারাগারে নেওয়া হয়েছে। সিএইচপি’র পক্ষ থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়নের জন্য ইমামোলুই একমাত্র প্রার্থী। গ্রেফতারের কারণে তার প্রেসিডেন্ট পদে প্রার্থিতা ও নির্বাচন বাধাগ্রস্ত হবে না। তবে তিনি শেষ পর্যন্ত কোনো অভিযোগে দোষী সাব্যস্ত হলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

গত বুধবার ইমামোলুকে আটকের পর তুরস্ক জুড়ে হাজার হাজার মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভে নেমে আসে।

এদিকে, দেশটিতে বিক্ষোভ-সমাবেশের ওপর চার দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়। পরিস্থিতি অবশ্য সবসময় শান্তিপূর্ণ থাকেনি।

তুর্কি কর্তৃপক্ষের মতে, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে সাতশোরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র : বিবিসি।

কিউএনবি/অনিমা /২৪ মার্চ ২০২৫,/দুপুর ২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit