মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

তামিমের শারীরিক অবস্থা নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরি যা জানালেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। বুকে তীব্র ব্যথার কারণে বিকেএসপির পাশে বেগম ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে।

তামিম ইকবালকে নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘তামিমের দুবার হার্ট অ্যাটাক হয়েছে । এনজিওগ্রাম করানো হয়েছে, হার্টে ব্লক পাওয়া গেছে। তবে এখন অবস্থা উন্নতির দিকে।’

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল-ক্লিনিক শাখা) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান টাইগার তারকার সবশেষ হালনাগাদে জানিয়েছেন, তামিম ইকবাল একিউট এমআই বা হার্ট অ্যাটাকের শিকার হন, যার ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রাথমিকভাবে প্রাইমারি পিসিআই করা হয় এবং এলসিএক্স নামের ধমনীতে ব্লক ধরা পড়ে। তাই জরুরিভিত্তিতে সেখানে স্টেন্ট (রিং) বসানো হয়েছে। এর মাধ্যমে ব্লকেজ কমে গিয়ে হার্টে রক্তপ্রবাহ বাড়ে, যা তাকে দ্রুত সুস্থ হতে সহায়তা করবে।

এর আগে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে বিকেএসপিতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় তামিম ইকবালকে। অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুতই নিয়ে যাওয়া হয় বিকেএসপির পাশে সাভারের বেগম ফজিলাতুন্নেছা হাসপাতালে। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন টাইগারদের ৩৬ বর্ষী বাঁহাতি তারকা ব্যাটার।

কিউএনবি/অনিমা /২৪ মার্চ ২০২৫,/দুপুর ২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit