শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষ রোপণ  আশুলিয়ায় মমতা স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের উদ্বোধন নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার মাটিরাঙ্গায় নষ্ট মিষ্টি বিক্রির অভিযোগে বনফুলকে ৪৫ হাজার টাকা জরিমানা। মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী? ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের ৩১ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরতে না পারলে ১ জানুয়ারি থেকে… মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই : মাসুদ পেজেশকিয়ান ভেঙে গেল মেসির ১৯ বছরের পুরোনো এই রেকর্ড

রাজনীতিতে ফেরার বিষয়ে সোহেল তাজের ফেসবুক পোস্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের রাজনীতিতে ফেরার কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়েছে, সাবের হোসেন চৌধুরী ও সোহেল তাজের নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠন হচ্ছে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্ট থেকেই এই খবর ছড়াতে থাকে। তবে এবার রাজনীতিতে ফেরার কথা অস্বীকার করলেন সোহেল তাজ।

রোববার (২৪ মার্চ) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সংবাদ শেয়ার করে লিখেছেন, আমাকে একা ছেড়ে দেন। আমার বাংলাদেশের এই নোংরা পচা নষ্ট রাজনীতিতে আসার কোনো ইচ্ছা বা আগ্রহ নাই।

যদিও এর আগে বিভিন্ন সময় একই কথা বলেছেন সোহেল তাজ। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সোহেল তাজ বলেছেন, আওয়ামী লীগ পুনর্গঠন নিয়ে কারও সাথে আমার কোনো আলোচনা হয়নি। আমি এই ব্যাপারে কিছুই জানি না। মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা আর জনগণের নীতি-আদর্শভিত্তিক দল ছিল আওয়ামী লীগ। বাকশালে সেই আওয়ামী লীগ বিলুপ্ত হয়। আওয়ামী লীগকে পুনর্গঠন করতে হলে একাত্তরের আগের আদর্শে ফিরে যেতে হবে।

তিনি বলেন, নোংরা, পচা রাজনীতিতে আমার আগ্রহ নেই। আওয়ামী লীগ পুনর্গঠন হলে নেতৃত্ব দেবেন সাবের হোসেন চৌধুরী ও সোহেল তাজ- লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্যের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন সোহেল তাজ।

কিউএনবি/অনিমা /২৪ মার্চ ২০২৫,/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit