শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

‘অনেকেই মনে করি সুরের লহরি নৃত্যের তালই সংস্কৃতি, এটা সত্য নয়’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামিক অলিম্পিয়াড অত্যন্ত তাৎপর্যবহ। ইসলামি সংস্কৃতির সঙ্গে পৃথিবীর ২০০ কোটি মানুষের সংস্কৃতি জড়িত।

তিনি আরও বলেন, আমরা অনেকেই মনে করি- কেবল সুরের লহরি, ছায়াছন্দের ঝংকার ও নৃত্যের তালই সংস্কৃতি। এটা সত্য নয়, এটা আংশিক সত্য। কোনো জনগোষ্ঠীর চিন্তা-চেতনা, বিশ্বাস, জীবনধারাই সংস্কৃতি। 
শনিবার বিকালে রাজধানীর একটি হোটেলে ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড ২০২৫-এর গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, সংস্কৃতি হলো একটি জাতির শিকড়। এটি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানে শিকড় থেকেই বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তিনি সংস্কৃতি, মূল্যবোধ ও লালিত উত্তরাধিকারের সঙ্গে আগামী প্রজন্মকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

ড. খালিদ বলেন, এদেশের প্রায় ৯১ শতাংশ মানুষ মুসলমান। এই বৃহৎ জনগোষ্ঠীর সংস্কৃতিকে আমরা জলাঞ্জলি দিতে পারি না।আমাদেরকে এই সংস্কৃতি ও মূল্যবোধকে জাগ্রত করতে হবে। পরে উপদেষ্টা ইসলামিক অলিম্পিয়াডে ২০২৫-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টা।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৫,/রাত ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit