মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে ভারতীয় নেশার টেবল্যাটসহ আটক – ২ দেবীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আশুলিয়ায় গেমস খেলা নিয়ে দুই কিশোরকে ছুরিকাঘাত ক্রিকেটের উন্নতি করতে না পারলে সরে দাঁড়ান: আজহার আলী ইবিতে বিএনপি-জামায়াতের পালটাপালটি কর্মসূচি, সমঝোতায় ছাত্রদল-শিবির চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী আরও ২ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯৯৯ ‎লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা ‘সিঙ্গেল’ লিখে কী বার্তা দিলেন আইমা বেগ? পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ

উলিপুরে ১৫ হাজার শিক্ষার্থীর পেলো ঈদ উপহার

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৭৩ Time View

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে ১৫ হাজার মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার হিসাবে পোশাক বিতরণ করা হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুরে পৌর শহরের খাওনারদরগাহ এলাকায় আফনান ভিলায় জর্ডান প্রবাসী মোহাম্মদ নুর আলম এর ব্যক্তিগত সহযোগিতায় এসব পোশাক সামগ্রি বিতরণ করা হয়। উপজেলার ১শত ৫১টি মাদ্রাসার সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত মুহতামীমগনের হাতে তাদের প্রতিষ্ঠানের অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য এ পোশাক তুলে দেয়া হয়।

জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জর্ডান প্রবাসীর সহযোগিতায় উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১শত ৫১টি নুরানি, দ্বীনিয়া, হাফেজি ও কওমি মাদ্রাসায় অধ্যায়নরত ১০ হাজার ছাত্র ও ৫ হাজার ছাত্রীদের মাঝে হাদীয়া বিতরণ কর্মসূচির অংশ হিসাবে ঈদ সামগ্রি বিতরণ করা হয়। ঈদ সামগ্রির মধ্যে ছেলেদের জন্য পাঞ্জাবী, পায়জামা,টি-শার্ট ও মেয়েদের জন্য ছেলোয়ার কামিজ ছিলো। এসময় শিক্ষার্থীদের ঈদ সামগ্রি পরিবহনের জন্য যাতায়াত ভাড়া প্রদান করা হয়।

ঈদ সামগ্রি বিতরণ করার সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ নূরে আলম, আবুল কালাম আজাদ, একেএম মোস্তাফিজুর রহমান, নাজমুল হক মানিক সহ ১শত ৫১টি মাদ্রাসার সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত মুহতামীমগণ। শিক্ষার্থীদের জন্য ঈদ সামগ্রি নিতে আসা উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের কাশিয়াগারী দারুস সুন্নত দ্বীনিয়া মাদ্রাসার মুদির মাওলানা আলমগীর হোসেন বলেন, প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা ঈদ সামগ্রি উপহার হিসাবে পেয়ে উপকৃত হবে। শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রি বিতরনের এই ধারাবাহিকতা যেনো অব্যাহত থাকে এটাই আমাদের প্রত্যাশা।

জর্ডান প্রবাসীর ভাই আবুল কালাম আজাদ জানান, মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য আমাদের এই ঈদ সামগ্রি বিতরণ। আমাদের জন্য সবাই দোয়া রাখবেন আমরা যেনো প্রতি বছর এ ধারাবাহিকতা বজায় রাখতে পারি। উল্লেখ্য, জর্ডান প্রবাসীর সহায়তায় দীর্ঘদিন থেকে ঈদুল ফিতরের সময় দুঃস্থ অসহায় মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি-ফ্রগ বিতরণ করা হয়ে থাকে।

 

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit