মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করতে রাজি ইউক্রেন: ট্রাম্পের দূত

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ইউক্রেনের নেতৃত্ব দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। শুক্রবার মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেনের নেতৃত্ব প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের ব্যাপারে সম্মতি জানিয়েছে।

ইউক্রেনের সংবাদমাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকারে কার্লসন রাশিয়ার প্রচারিত এক বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, মস্কো মনে করে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘নির্বাচিত নন’ এবং সে কারণে তিনি ‘কোনো ধরনের চুক্তিতে স্বাক্ষর করতে পারেন না।’কার্লসন উইটকফকে প্রশ্ন করেন, ‘আপনার কি মনে হয়, ইউক্রেনে নির্বাচন হবে?’ উত্তরে উইটকফ বলেন, ‘হ্যাঁ, নির্বাচন হবে।

তারা এতে সম্মত হয়েছে। ইউক্রেনে নির্বাচন হবে।’ তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। কয়েক বছর ধরে ক্রেমলিন ইউক্রেনকে দুর্বল করার কৌশল হিসেবে জেলেনস্কিকে অবৈধ প্রমাণের চেষ্টা করছে। ১৮ ফেব্রুয়ারি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জেলেনস্কির সঙ্গে আলোচনায় প্রস্তুত, তবে তার বৈধতা-সংক্রান্ত বিষয়গুলো বিবেচনা করতে হবে।

রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেন কোনো নির্বাচন আয়োজন করেনি, কারণ সামরিক আইন জারির পর নির্বাচন নিষিদ্ধ। ২৪ ফেব্রুয়ারি ২০২২ সালে রাশিয়ার আক্রমণের কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেন এই সামরিক আইন ঘোষণা করে। দেশটির আইন অনুযায়ী নির্বাচন হতে হলে তা নিরাপদ, অবাধ ও নিরবচ্ছিন্ন হতে হবে—যা বর্তমান পরিস্থিতিতে অসম্ভব, কারণ রাশিয়া এখনো ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে।

উইটকফ আরও বলেন, তিনি নিশ্চিত যে, রাশিয়া ইউরোপে হামলা চালাবে না। তিনি পুরো মহাদেশজুড়ে রাশিয়ার আগ্রাসন ছড়িয়ে পড়ার আশঙ্কাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ইঙ্গিত করে উইটকফ বললেন, তাকে বুঝতে হবে যে, সে ক্রমশ পিষ্ট হতে থাকবে। এখন তার জন্য চুক্তি করার সেরা সময়। প্রেসিডেন্ট ট্রাম্প তাকে সেরা সম্ভাব্য চুক্তিটি করে দিতে পারেন।’ তিনি জোর দিয়ে বলেন, সংঘাত সমাধানের সুস্পষ্ট পরিকল্পনা না থাকলে যেকোনো সাহায্য ‘টেকসই’ হবে না। তিনি বলেন, আমরা চিরকাল টাকা দিয়ে যেতে পারি না।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এ মাসের শুরুতে জানায়, ট্রাম্পের দলের সদস্যরা জেলেনস্কির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইউলিয়া তিমোশেঙ্কোর সঙ্গে যোগাযোগ রাখছেন। দুই রাজনীতিবিদ ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার কথা স্বীকার করেছেন, তবে রাশিয়ার সঙ্গে সংঘাতের সমাধান না হওয়া পর্যন্ত নির্বাচন আয়োজনের বিরোধিতা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit