বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ মিস করবেন যেসব তারকা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ের সুপার ক্লাসিকোর আগে চোটাঘাতে জর্জরিত আর্জেন্টিনা ও ব্রাজিল। দুই দলের সবচেয়ে বড় দুই তারকা চোটের কারণে স্কোয়াডেই নেই। লিওনেল মেসি ও নেইমার আগেই ছিটকে গেছেন। এছাড়া আর্জেন্টিনার পাউলো দিবালা, জিওভান্নি লো সেলসোও চোট নিয়ে মাঠের বাইরে।

এদিকে গতকাল কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে মাথায় আঘাত পান ব্রাজিলের গোলকিপার আলিসন বেকার। এই চোটের ফলে আর্জেন্টিনার বিপক্ষে খেলা হচ্ছে না তার। এছাড়া দুই ম্যাচে হলুদ কার্ডের কারণে পরের ম‍্যাচে খেলতে পারছেন না গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গিমারায়েসও।

অন্যদিকে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের কষ্টসাধ্য জয়ের দিনে লাল কার্ড দেখেছেন নিকোলাস গঞ্জালেস। এর বাইরে মাংসপেশির চোটের কারণে উরুগুয়ে ম্যাচ থেকে ছিটকে যান লাউতারো মার্টিনেজ। ব্রাজিল ম্যাচেও তাকে পাওয়ার সম্ভাবনা কম। রদ্রিগো দে পলকে নিয়েও রয়েছে শঙ্কা। চোটের কারণে উরুগুয়ের বিপক্ষে খেলানো হয়নি তাকে।

যদিও ব্রাজিলের বিপক্ষে দে পলকে পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি, ‘আমার মনে হয় সে ব্রাজিল ম্যাচের আগে ফিট হয়ে উঠবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, সে প্রস্তুত থাকবে আমি নিশ্চিত।’উল্লেখ্য, বুধবার (২৬ মার্চ) মাস মনুমেন্তাল স্টেডিয়ামে ক্লাসিকোয় মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচে জয় পেলেই নিশ্চিত হবে আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের টিকিট। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ১৩ ম্যাচে তাদের ২৮ পয়েন্ট। তিনে থাকা ব্রাজিল সমান ম্যাচে পেয়েছে ২১ পয়েন্ট।

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit