বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গা মডেল মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ইউএনও উম্মে তাহমিনা মিতু। শার্শায় উলাশী’র বিএনপি নেতা হারান গাজী’র ইন্তিকাল এশিয়ান গেমসে পাঁচ তারকা হোটেল পাবে না ভারতীয় ক্রিকেটাররা বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন সংসদে প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা উলিপুরে পূর্ব শত্রুতার জেরে ব্যাবসায়ীকে কুপিয়ে জখম উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত স্ত্রী ও স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে ৩৫ লাখ টাকার স্বর্ণালংকার-নগদ টাকা চুরির অভিযোগ, গ্রেফতার ২ আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আইপিএলে চালু হলো ‘দুই বল’ এর নিয়ম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় ইনিংসে ব্যাটাররা যাতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে না পারেন, সে জন্য ১১তম ওভার শেষে একটি নতুন বল ব্যবহার করতে পারবে ফিল্ডিং দল, এটাকেই মূলত ‘দুই বলে’র নিয়ম বলা হচ্ছে। অর্থাৎ দ্বিতীয় ইনিংসে এখন বোলারদের হাতেও ম্যাচের নিয়ন্ত্রণ কিছুটা থাকবে। মুম্বাইয়ের ক্রিকেট সেন্টারে অধিনায়কদের মিটিংয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। খবর ক্রিকবাজের।

আসন্ন আইপিএল থেকে এই নিয়ম কার্যকর হবে, ২২ মার্চ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আসর। ইডেন গার্ডেন্সে তাদের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনালও হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মাঠে। প্লেঅফের বাকি তিনটি ম্যাচ অর্থাৎ প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার হবে যথাক্রমে ২০, ২১ ও ২৩ মে। দ্বিতীয় কোয়ালিফায়ার ইডেনে হলেও বাকি দুটি ম্যাচ হায়দরাবাদে। ৬৫ দিনব্যাপি আসরে মোট ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এই আসর থেকে বিসিসিআই বলে থুতু ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। করোনা মহামারির সময় এটা নিষিদ্ধ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসির মতো এটি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও (বিসিসিআই) নিষিদ্ধ করে। বলের একপাশে শাইন করানোর জন্য বোলাররা এরপর থেকে শুধু ঘামই ব্যবহার করে আসছেন। গত আইপিএলের নিয়ম অনুযায়ী, সতর্কতার পরও তৃতীয়বার বলে থুতু ব্যবহারের শাস্তি হিসেবে ক্রিকেটারদের বিসিসিআইকে ১০ লাখ রুপি অথবা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা দিতে হতো।

এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের দিন ভারতীয় পেসার মোহাম্মদ শামি আইসিসিকে নিয়মটি তুলে নেওয়ার আর্জি জানিয়েছিলেন। ভারনন ফিলান্দার ও টিম সাউদির মতো ক্রিকেটাররা তার মতকে সমর্থন দেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit