বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

কোন সময় চা খাওয়া বিপজ্জনক?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৬৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : অনেকেরই ঘন ঘন চা খাওয়ার নেশা আছে। অনেকেই সকালে খালি পেটে চা খেতে পছন্দ করেন। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে, খালি পেটে দীর্ঘদিন চা পান করলে নাকি ক্যানসার হতে পারে। সত্যিই কি তাই? এ বিষয়ে বিশেষজ্ঞরা কী বলেন, তা জেনে নেওয়া যাক।

ভারতের স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জে কে মিত্র জানিয়েছেন, খালি পেটে চা খেলে ক্যানসার হয়— এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। তবে এ ধরনের অভ্যাসে ক্যানসার না হলেও শরীরের অন্যান্য স্বাস্থ্য-সমস্যা তৈরি হতে পারে। কারণ চায়ে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট ও পলিফেনল, যা স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, তেমনই সঠিক উপায়ে না পান করলে অপকারও হতে পারে। তবে ক্যানসারের গুজব বাদ দেওয়া যেতে পারে।

তিনি আরও বলেন, খালি পেটে চা খেলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও পেট জ্বালাপোড়ার মতো সমস্যা হতে পারে। সাধারণত চায়ে ক্যাফেইন থাকে, যা পেটে অ্যাসিডিটির পরিমাণ বাড়িয়ে তোলে। খালি পেটে চা পান করলে তা পরিপাকতন্ত্রকে প্রভাবিত করতে পারে এবং ক্ষুধা হ্রাস করতে পারে, এতে পুষ্টির ঘাটতি হয়।

ডা. মিত্রের মতে, সঠিক সময়ে এবং সঠিক উপায়ে চা খেলে উপকার পাওয়া যায়। চা পানের সেরা সময় সকালের খাবারের পর। এর ফলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয় না এবং হজমশক্তিও ভালো থাকে। দিনে ২-৩ কাপ চা যথেষ্ট। অতিরিক্ত চা পান করলে ক্যাফেইনের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

আর গ্রিন টি অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ এবং খালি পেটে পান করা যেতে পারে। তবে এর সঙ্গেও হালকা খাবার খাওয়া ভালো। চা পানের সঙ্গে ক্যানসারের সরাসরি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। ক্যানসারের অনেক কারণ থাকতে পারে, যেমন জেনেটিক কারণ, ধূমপান, অ্যালকোহল সেবন, অস্বাস্থ্যকর খাবার ও দূষণ । তাই খালি পেটে চা পান করাকে ক্যানসারের কারণ মনে করা ভুল।

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit