রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

কবে বিয়ে করছেন মধুমিতা, জানালেন নিজেই

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৮১ Time View

বিনোদন ডেস্ক : বিয়ের এই সুখবর নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মধুমিতা। ছবিতে হাসিখুশি আর আনন্দের অভিব্যক্তি প্রকাশ করেছেন তিনি।

প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করে মধুমিতা লেখেন, ‘এ বছর ডিসেম্বর বা আগামী বছর আমরা বিয়ের পরিকল্পনা করছি। আমাদের দু’জনেরই শীতকাল খুব প্রিয়। ততদিন অবধি পাহাড়ে আরও সুন্দর মুহূর্ত তৈরি করছি।’

অভিনেত্রী আরও লেখেন, ‘২০১৯ সালে আমাদের প্রথম দেখা হয়েছিল। কিন্তু কোনওভাবে যোগাযোগ থাকেনি সেসময়। এরপর কয়েকমাস আগে আবার আমাদের কথাবার্তা শুরু হয়। বন্ধুত্ব দিয়েই সম্পর্কটা শুরু হয়েছিল। এরপর বাকিটা ইতিহাস।’

বিয়ের বিষয় নিয়ে মধুমিতা বলেন, ‘ছোটবেলার বন্ধুত্ব থেকে বহু বছর পর যোগাযোগ, তারপর প্রেম, অবশেষে একসঙ্গে থাকার সিদ্ধান্ত। বিয়ের তোড়জোড় চলছে। পাহাড় আমাদের দু’জনেরই প্রিয়, তাই এখন ঘুরতে চাই আরও বেশি, যাবতীয় কাজও সেরে নিচ্ছি। কারণ এরপর বিয়ের প্রস্তুতি শুরু হবে।’
 
প্রসঙ্গত, অভিনেত্রী মধুমিতা এর আগে বিয়ে করেছিলেন অভিনেতা সৌরভকে। তবে সে সংসারে বিচ্ছেদ হয়েছে। বর্তমানে দেবমাল্যর সঙ্গে প্রেম করছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৫,/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit