বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

এসএসসির গণিত পরীক্ষা পেছালো, নতুন রুটিন প্রকাশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের গণিত পরীক্ষার তারিখ এক দিন পেছানো হয়েছে। জানা গেছে, খ্রিস্টান ধর্মালম্বীদের ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডের দিনটি পড়ায় ২০ এপ্রিলের এসএসসির গণিত পরীক্ষার দিন পেছানো হয়েছে। বিতর্কের মুখে সেই পরীক্ষার দিন পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। নতুন সূচি অনুযায়ী, এ পরীক্ষা একদিন পিছিয়ে ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে। ২০ এপ্রিল পরীক্ষাটি হওয়ার কথা ছিল।

বুধবার (১৯ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। ‌

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১০ এপ্রিল থেকে শুরু হবে।

রুটিন অনুযায়ী, ১০ এপ্রিল বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে আগামী বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ৮মে। ১০মে থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।

জানা গেছে, চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় বসছে ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন পরীক্ষার্থী। এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। মাদরাসা বোর্ডে দাখিল পরীক্ষার্থী ২ লাখ ৯৪ হাজার ৭২৬ এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

কিউএনবি/অনিমা/১৯ মার্চ ২০২৫,/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit