সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ পাকিস্তান ক্রিকেটকে কটাক্ষ করে যা বললেন ডি ভিলিয়ার্স ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক

ফরিদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : ফরিদপুরের মধুখালীতে রহস্যজনকভাবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী মোহাম্মদ ইয়াসিন শেখ পলাতক রয়েছে।

সোমবার (১৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের ছকরিকান্দী গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতিবেশী নাসির উদ্দিন শেখ জানান, রাত আনুমানিক তিনটার দিকে মোহাম্মদ ইয়াসিন শেখ তাকে ঘুম থেকে ডেকে তুলে জানান যে, তার স্ত্রী ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে নাসির উদ্দিন ইয়াসিনের সঙ্গে তার ঘরে গিয়ে দেখেন, খাটের পাশে একটি ওড়না ঝুলছে এবং রত্না সুলতানা (২০) খাটের ওপর পড়ে আছেন।

খবর পেয়ে স্থানীয়রা সকালে ঘটনাস্থলে জড়ো হন এবং মধুখালী থানা পুলিশকে অবহিত করেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহত রত্না সুলতানা উপজেলার ব্রাহ্মণকান্দা গ্রামের মো. মাজেদ শেখের মেয়ে। তার স্বামী মোহাম্মদ ইয়াসিন শেখ (২৫) ছকরিকান্দী গ্রামের মৃত কামাল বেপারীর ছেলে।

এ ঘটনায় নিহতের বাবা মধুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার ফরিদপুরের মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মো. মোক্তার হোসেন জানান, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। তদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

উল্লেখ্য, ঘটনার পর থেকে নিহত রত্না সুলতানার স্বামী মোহাম্মদ ইয়াসিন শেখ পলাতক রয়েছে।

কিউএনবি/অনিমা/১৮ মার্চ ২০২৫,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit