রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

রাঙামাটিতে শেখ মুজিবের জন্মদিনে ইফতার বিতরনের পরপরই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৭৩ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি শহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা মীর মোহাম্মদ মোসলেহ উদ্দীন ইমরোজ(২৮)কে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।মঙ্গলবার মধ্যরাতে শহরের আলম ডক ইয়ার্ডস্থ নিজ বাসায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাহেদ উদ্দিন।

গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা অপারেশন ডেভিল হান্টের আসামী এমন তথ্য জানিয়ে ওসি বলেন, আমরা তাকে দীর্ঘদিন ধরে খোঁজছিলাম, অবশেষে তার অবস্থান নিশ্চিত হয়েই আমরা তাকে অভিযান পরিচালণা করে গ্রেফতার করেছি।গ্রেফতারকৃত মীর মোহাম্মদ মোসলেহ উদ্দীন ইমরোজ(২৮) রাঙামাটি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

তার পিতা মো: জমির উদ্দিন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পদে থাকলেও আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদারের বিদ্রোহি হিসেবেই পরিচিত ছিলেন।এদিকে, স্থানীয়রা জানিয়েছে, রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি রনি তার ফেসবুক ষ্ট্যাটাসে রাঙামাটির ছবি দিয়ে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, রাংগামাটি পার্বত্য জেলা শাখার সাবেক ও বর্তমান জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেগ্যে দোয়া মাহফিল ও ইফতার বিতরণ” এই ষ্ট্যাটাস আপলোড দেওয়ার পরপরই মূলত সকলের নজরে আসে বিষয়টি। নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ইমরোজ নিজেই তার সহপাটিদের নিয়ে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত প্যাকেটে ইফতার সামগ্রী বিতরণ করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে।

কিউএনবি/অনিমা/১৮ মার্চ ২০২৫,/দুপুর ১২:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit