সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনিস থেকে দেশে ফিরে হামলার ঘটনায় যা বললেন বাঁধন এলসি ছাড়াই পণ্য আমদানির সুযোগ আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য

১৫ বছরের আন্দোলন আর জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে বিভাজন কেন: রিজভী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : গত ১৫ বছর ১৬ বছরের আন্দোলন আর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যে বিভাজন রেখা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, জুলাই-আগস্টের যে চূড়ান্ত আন্দোলন… এটা তো ১৫ বছরের যে গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে যে আন্দোলন করেছেন তার চূড়ান্ত বর্হিপ্রকাশ। এ ১৫ বছরের মধ্যে ইলিয়াস নেই, চৌধুরী আলম নেই, সুমন নেই, … অদৃশ্য করা হয়েছে… এদেরকে কেন করা হয়েছে? কারণ এরা সোচ্চার ছিলেন অবাধ সুষ্ঠু নির্বাচন এবং ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্তি ঘটানোর জন্য। এ কারণে ওরা জীবন দিয়েছেন, সেই জীবনের একটা চূড়ান্ত বর্হিপ্রকাশ দেখলাম শিশু-তরুণ-কিশোররা জুলাই-আগস্টে তারা জীবন দিয়ে শেখ হাসিনাকে বিদায় করেছে।

তিনি বলেন, আমি উপদেষ্টা সাহেবদেরকে বলব- আপনারা এ ১৫ বছর ১৬ বছরের আন্দোলন আর জুলাই-আগস্ট আন্দোলনের মধ্যে বিভাজন রেখা তৈরি করছেন কেন? এটা তো সব রক্তস্রোত একই সমুদ্রের মোহনায় গিয়ে মিলিত হয়েছে। মোহনার এ মিলিত স্রোতেই শেখ হাসিনা আজকে পালিয়ে গেছেন। রিজভী বলেন, আপনাদেরকে (উপদেষ্টারা) বলব- আপনারা যে কদিন আছেন মানুষের কল্যাণের জন্য কাজ করুন। এখন তো মিনিকেট চালের কেজি ৮৫ টাকা… এদিকে আপনারা নজর দিন, পাইজাম আর স্বর্ণা চাল… একেবারে মোটা চাল- সেটার দাম ৫৬/৫৭ টাকা।

বিআর-২৮ সেটার দাম ৬২/৬৫ টাকা- এগুলোর দিকে নজর দিন। বিএনপির এই নেতা বলেন, ড. মুহাম্মদ ইউনুস- আপনি প্রধান উপদেষ্টা… মানুষের বিশ্বাস আপনার ওপর। আমরা চাই, আপনার হাত দিয়ে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে। আপনি যে কদিন ক্ষমতায় থাকবেন, আপনি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে এ ধরনের গভীর বিশ্বাস জনগণের।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit