মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে র‍্যাব-১১-এর অভিযানে অস্ত্র, ককটেল ও কার্তুজ উদ্ধার” ‘সামনে এসে কথা বলো’, নেইমার-ভিনিসিয়ুসদের বললেন ডেনিলসন আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

দুর্গাপুরে বিএনপি‘র আয়োজনে হামদ-নাত ও আজান প্রতিযোগিতা শুরু

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১২২ Time View

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মাদরাসা ও স্কুল শিক্ষার্থীদের মধ্যে শুরু হয়েছে দুইদিন ব্যাপি হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার আয়োজনে সোমবার (১৭ মার্চ) সকাল থেকে নানা আয়োজনে শুরু হয় এ প্রতিযোগিতা। এ উপলক্ষে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে, উপজেলার ৮৩টি মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয় থেকে আগত কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে দুইশত ছিষট্রি জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে। প্রথম দিন হামদ্ধসঢ়; নাত ও আযান এবং পরের দিন থেকে শুরু হবে কুরআন তেলোয়াত প্রতিযোগিতা। দুর্গাপুর উপজেলা বিএনপি‘র আয়োজনে ও বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় এই আয়োজন করা হয়েছে। প্রথমবারের মতো বড় পরিসরে এমন আয়োজন উপজেলার শিশু-কিশোরদের মধ্যে ইসলামী সংস্কৃতি চর্চার আগ্রহ বৃদ্ধি পাবে বলে ধারনা করা হচ্ছে।

ভবিষ্যতেও এমন আয়োজন প্রান্তিক পর্যায় থেকে শুরু করার জন্য আয়োজকদের প্রতি আহবান জানানো হয়। এসময় অন্যদের মাঝে উপজেলা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। কাচারী মাদরাসার মোহতামিম মাওলানা ওয়ালি উল্লাহ বলেন, পবিত্র মাহে রমজানে এই আয়োজন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি। তারা খুব আনন্দ নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। ইসলাম প্রসার ও ছাত্রদের মেধা বিকাশে এমন আয়োজন করায় উপজেলার আলেম সমাজের পক্ষ থেকে ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই আয়োজন নিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, তরুন প্রজন্মকে ইসলামের দীক্ষায় উজ্জীবিত এবং অনুপ্রাণিত করার লক্ষ্যে এবং বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় এই ক্ষুদ্র প্রয়াস শুরু করেছি। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। প্রতিযোগিতা সফল করতে দলীয় নেতাকর্মী ও অন্যান্য সকলের প্রতি আমি কৃতজ্ঞ।

 

কিউএনবি/অনিমা/১৭ মার্চ ২০২৫,/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit