মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

বিয়েতে অদ্ভুত নিয়ম, ডিনার খেলে দিতে হবে খাবারের দাম!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : সেজেগুজে হাজির হয়েছিলেন বিয়ের অনুষ্ঠানে। খেতে গিয়েই চক্ষু চড়কগাছ আমন্ত্রিতদের। বিয়ের অনুষ্ঠানে ডিনার খেলে গেলে নাকি সকলকেই খাবারের দাম দিতে হবে। বিনামূল্যে কোনও খাবার খেতে পারবেন না কেউ। কত টাকা দিতে হবে, তাও উল্লেখ করা রয়েছে ডিনারের জায়গায়। অদ্ভুত এই নিয়মের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন ওই অনুষ্ঠানের এক আমন্ত্রিত অতিথি। 

ঘটনাটি ঘটেছে ইতালির ফ্লোরেন্সে। ক্ষোভ উগরে ওই ব্যক্তি জানিয়েছেন, কানাডার ভ্যাঙ্কুভার থেকে ইতালির ফ্লোরেন্সে এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন তারা। ইতালিতে ডেস্টিনেশন ওয়েডিং ছিল। অধিকাংশ আমন্ত্রিত কানাডা থেকেই গিয়েছিলেন। বিয়ের আগেরদিন প্রি ওয়েডিং পার্টিতে গিয়েই তারা বিপাকে পড়েন। প্রি ওয়েডিং পার্টিতে ডিনারের জন্য আমন্ত্রিতদের দাম দিতে হবে বলে জানানো হয়। 

সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তি আরও লেখেন, কানাডা থেকে ইতালিতে যাতায়াত ও থাকার জন্য আমন্ত্রিতরা আগে থেকেই হাজার হাজার টাকা খরচ করেছেন। অথচ বিয়ের অনুষ্ঠানে গিয়ে কোনও আতিথেয়তা পাননি। বরং খাবারের জন্য টাকা চাওয়া হয়। ডিনারের জন্য তিন হাজার ৭০০ টাকা চাওয়া হয় তাদের থেকে। এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়ে যারপরনাই ক্ষুব্ধ তারা। 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা লিখেছেন, বিয়েবাড়ির হোস্টরা ভদ্রলোক নন। অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে, খাবারের জন্য দাম চাওয়াটা অভদ্রতার নিদর্শন।

তথ্য সূত্র – এমএসএন।

কিউএনবি/অনিমা/১৭ মার্চ ২০২৫,/সকাল ১১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit