সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন পুরো দক্ষিণ লেবানন দখল করলেও হিজবুল্লাহর অস্ত্র ধ্বংস করা সম্ভব নয়: ইসরাইল অবশেষে নটিংহ্যাম জুজু কাটালো ম্যানইউ, লিগে তিন বছর পর পেলো জয়ের দেখা চৌগাছা উপজেলা হাসপাতালকে আধুনিক ও স্বাস্থ্য সেবাই সারা দেশের মডেল করা হবে -ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ এমপি

মাটিরাঙ্গায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১১১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার বিকাল ৫টায় বড়নাল মুক্তিযোদ্ধা স্কুল মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. বাহাদুর খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ  ওয়াদুদ ভূঁইয়া।এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, বড়নাল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হক, তবলছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিমসহ বিভিন্ন নেতা কর্মীরা বক্তব্য দেন।
পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা ও মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. জালালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মংচাইথোয়ায়, জেলা বিএনপির সহ-সভাপতি মো. নাছির আহাম্মাদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক এড. আব্দুল মালেক মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মো. মাহবুল আলম সবুজ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. তাজুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহেদুল ইসলাম সুমন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারি, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিনসহ জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ  ওয়াদুদ ভূইয়া তার বক্তব্যে বলেন, “চার বছর আগে বড়নাল ইউনিয়নে বিএনপির উদ্যোগে ইফতার আয়োজন করতে চেয়েছিলাম কিন্তু আওয়ামী লীগ তখন তা করতে দেয়নি। তবে এখন বিএনপি ও ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। অনেকদিন পর বড়নালে জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ইফতার করতে পেরে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।”তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে পাহাড়ে আওয়ামী লীগ নির্বাচন করবে না। খাগড়াছড়ি আসনে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ, জামায়াতে ইসলামী এবং ছাত্রদের নতুন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। তাই আগামী নির্বাচনে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবন্ধ হয়ে সাধারন জনগনকে সাথে নিয়ে কাজ করে  পাহাড়ে শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের জন্য বিএনপিকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

কিউএনবি/অনিমা/১৭ মার্চ ২০২৫,/সকাল ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit