সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

যেকোনো হামলার ‘ধ্বংসাত্মক’ জবাব দেওয়া হবে : হুঁশিয়ারি ইরানের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়েছে, যেকোনো আক্রমণের মুখে তারা ‘কঠোর ও ধ্বংসাত্মক’ প্রতিক্রিয়া দেখাবে। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের পর তার এই সতর্কবার্তা আসলো।

শনিবার ট্রাম্প ঘোষণা করেন, ইয়েমেনের হুথিদের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ‘সিদ্ধান্তমূলক ও শক্তিশালী’ সামরিক পদক্ষেপ নিয়েছে। তিনি ইরানকে হুথিদের প্রতি সমর্থন বন্ধের আহ্বান জানান।  হুথি কর্মকর্তারা দাবি করেছেন, এই হামলায় ৩১ জন নিহত হয়েছেন।

রবিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে আইআরজিসি প্রধান হোসেইন সালামি বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে কেউ হুমকি দিলে উপযুক্ত, কঠোর ও সুস্পষ্ট জবাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, হুথিরা সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের কৌশলগত ও সামরিক সিদ্ধান্ত নেয়। তবে যুক্তরাষ্ট্রের দাবি, ইরান হুথিদের অস্ত্র ও সামরিক সহায়তা দিয়ে আসছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাকায়ী যুক্তরাষ্ট্রের হামলাকে ‘নির্মম’ উল্লেখ করে জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ‘এক্স’ (সাবেক টুইটার)-এ পোস্ট দিয়ে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের ইরানের পররাষ্ট্রনীতি নির্ধারণের কোনো অধিকার নেই। তারা ইয়েমেনের জনগণের ওপর হামলা বন্ধ করুক।’

মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ও ইরানের পাল্টা হুঁশিয়ারির ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। তারা বলছেন, ট্রাম্পের দ্বিতীয় দফা ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিতে নতুন মোড় এসেছে। তবে এই সামরিক উত্তেজনার পরিণতি কী হবে, তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।

কিউএনবি/অনিমা/১৬ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit