সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

উত্তর মেসিডোনিয়ায় নাইটক্লাবে ভয়াবহ আগুন, নিহত ৫১

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‍উত্তর মেসিডোনিয়ার এক নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ৫১ জনের নিহতের খবর পাওয়া গেছে। সেইসঙ্গে আহত হয়েছে শতাধিক। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রবিবার এই তথ্য জানিয়েছে বিবিসি। 

প্রতিবেদনে বলা হয়েছে, কোচানি শহরের পালস ক্লাবে রবিবার ভোর নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা যায়, ভবনে ভয়াবহ আগুন জ্বলছে এবং রাতের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন। 

স্থানীয় সময় রবিবার রাত ৩টায় ক্লাবটিতে আগুন লাগে। সেই সময় এডিএন নামে একটি ব্যান্ড পারফর্ম করছিল। সেইসময় কনসার্টে অন্তত এক হাজার ৫০০ জন উপস্থিত ছিলেন।  

আতশবাজী যন্ত্র ব্যবহারের কারণে সেখানে আগুন লাগতে পারে বলে স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে। সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১৬ মার্চ ২০২৫,/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit