সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

‘ভারতের কারসাজি বেলুচিস্তানে ট্রেন ছিনতাই’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বেলুচিস্তানে ট্রেন ছিনতাইয়ের ঘটনার প্রধান পৃষ্ঠপোষক ভারত। শুক্রবার (১৫ মার্চ) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ কথা বলেছেন। জাফর এক্সপ্রেসে হামলার ঘটনা একই নীতির ধারাবাহিকতা বলেও উল্লেখ করেছেন তিনি।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির সঙ্গে এক সংবাদ সম্মেলনে আইএসপিআরের ডিজি বলেন, বেলুচিস্তানে সর্বশেষ হামলা এবং অতীতে সংঘটিত অন্যান্য সন্ত্রাসী ঘটনায় আমরা বুঝতে পারি যে এই হামলার প্রধান পৃষ্ঠপোষক পূর্বাঞ্চলীয় প্রতিবেশী।

তিনি বলেন, ঘটনার পরপরই ভারতীয় গণমাধ্যম হামলাকারীদের সমর্থনে একটি মিডিয়া যুদ্ধ শুরু করে।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, জাফর এক্সপ্রেসের ঘটনা পাকিস্তানে সন্ত্রাসবাদকে মদদ দেওয়ার ভারতীয় নীতির ধারাবাহিকতা।

ভারতীয় গণমাধ্যমের তীব্র নিন্দা জানিয়ে আইএসপিআর এর ডিজি বলেন, জাফর এক্সপ্রেসে হামলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষপূর্ণ প্রচারণা ছড়িয়ে দেওয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হয়।

ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে অতিরঞ্জিত করার জন্য ভুয়া ভিডিও ব্যবহার করে প্রচারণা চালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রেন ছিনতাইয়ের পর রক্তক্ষয়ী অভিযানের মাধ্যমে তিন শতাধিক জিম্মিকে মুক্ত করা হয়েছে। যদিও এ ঘটনায় ৩৩ হামলাকারীসহ মোট ৫৮ জন নিহত হয়েছেন।

এর আগে পাকিস্তানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ভারতকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ ও তার প্রতিবেশী দেশগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করার অভিযোগ করেন।

যদিও ইসলামাবাদের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের আস্তানা’ আখ্যা দিয়ে অন্যদের দোষারোপ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ভারত।

সূত্র: জিও নিউজ

কিউএনবি/অনিমা/১৬ মার্চ ২০২৫,/সকাল ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit