শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারী সীমান্তে ১ হাজার ৯শ ৯৫  পিস ইয়াবা আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৬০ Time View

মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ১ হাজার ৯শ ৯৫  পিস ইয়াবা আটক করা হয়েছে।  শনিবার (১৫ মার্চ) বিকাল ৫ টার দিকে উপজেলার পাথরডুবী ইউনিয়নের মইদাম গ্রামের আনন্দবাজার এলাকা থেকে এসব মাদকদ্রব্য (ইয়াবা) আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার বায়েজিদের নেতৃত্বে একটি দল মইদাম কলেজ পার হয়ে আনন্দ বাজার এলাকায় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মোটরসাইকেল ও ইয়াবা ফেলে দৌড়ে পালিয়ে যায়। এ সময়  তাদের বহনকারী একটি মোটরসাইকেল সহ ১ হাজার ৯শ ৯৫  পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার প্রতিরোধে কঠোর নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ও অবৈধ অস্ত্র পাচার রোধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমা/১৬ মার্চ ২০২৫,/সকাল ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit