বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

বিশ্বজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে ইসলামবিদ্বেষ : জাতিসংঘ মহাসচিব

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্বজুড়ে ইসলামবিদ্বেষ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বৈষম্যমূলক নীতির কারণে সহিসংতা ছড়াচ্ছে।

শনিবার (১৫ মার্চ) ইসলামোফোবিয়া বিরোধী দিবস উপলক্ষ্যে নিজস্ব এক্স হ্যান্ডেলে দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা বলেন জাতিসংঘ মহাসচিব। প্রতি বছরের এই দিনে দিবসটি পালিত হয়।

আন্তোনিও গুতেরেস বলেন, আমরা দেখতে পাচ্ছি বিশ্বজুড়ে মুসলিমবিরোধী কার্যক্রম উদ্বেগজনক হারে বেড়েছে। এই বৈষম্যমূলক নীতির কারণে ব্যক্তি এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোয় সহিংসতা ছড়িয়ে পড়েছে।

এসময় সকলকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মগুলোকেও বিদ্বেষমূলক বক্তব্য এবং হয়রানি অবশ্যই রোধ করতে হবে।

এদিকে বাংলাদেশে চারদিনের সফরে রয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার তিনি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন।

এর আগে শনিবার সকালে ঢাকায় জাতিসংঘের নতুন ভবন পরিদর্শন করেন তিনি।

এসময় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা ও সংস্কার প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই।

কিউএনবি/অনিমা/১৫ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit