মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
গ্রাহকের মুখোমুখি বসুন, বিল কেন বেশি আসছে সেই জবাব দিন: তাসনিম জারা ফাইনাল হারলেও এটাই আর্জেন্টিনার ইতিহাসে সেরা দল: ক্লদিও তাপিয়া ইসির বার্তায় সাড়া না দিলে বাতিল হবে প্রবাসীদের এনআইডি আবেদন মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের টেস্ট ছাড়ার আসল কারণ জানালেন স্টোকস সমঝোতার ভিত্তিতেই সংবিধানের সংস্কার করতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পদোন্নতি ঠেকাতে গভীর ষড়যন্ত্র, নেপথ্যে কারা? ইনফান্তিনোকে বাঁচাতে ‘সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে’ চেষ্টা করবেন ট্রাম্প সাংবাদিকরা ব্রাজিলের ফুটবলারদের অসুস্থ করে ফেলছে: নেইমার প্রতিদিন ডিম খেলে শরীরে কী পরিবর্তন হয়? যা বলছেন বিশেষজ্ঞ

আশুলিয়ায় এসএসসি ২০০৩-২০২০ ব্যাচের মিলনমেলা ও ইফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৮০ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : এগিয়ে চলি শান্তির পথে, বন্ধুত্ব অটুট থাকুক সারাজীবন”-এই স্লোগানকে সামনে রেখে এসএসসি ব্যাচ ২০০৩-২০২০ এর ছাত্র-ছাত্রীদের মিলনমেলা, দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার আশুলিয়ার গাজিরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজের  ২০০৩-২০২০ এসএসসি ব্যাচের আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে এই মিলনমেলা, দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।এ সময় ২০০৩-২০২০ সালের যে সকল শিক্ষার্থীরা প্রয়াত হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে ২০০৩-২০২০ এর ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে “গাজিরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজ সাবেক ছাত্র কল্যাণ সংস্থা নামের” একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ঘোষণা দেওয়া হয়। এই সংগঠনের মাধ্যমে অসহায়, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের সাহায্য সহযোগীতা সহ সামাজিক মূলক কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনটির সদস্যরা।২০০৩ ব্যাচের শিক্ষার্থী ও ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হোসাইন মুন্সীর তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রায় তিনশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রাক্তন শিক্ষার্থী আবুল হোসাইন মুন্সী বলেন, এখানে উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী, যা তাকে অত্যন্ত আনন্দিত করেছে। এমন মিলনমেলার মাধ্যমে তাদের বন্ধন আরও দৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন এবং ভবিষ্যতে এর থেকে আরও সুন্দর ও বৃহৎ পরিসরে আয়োজন করা হবে বলেও জানান তিনি।তিনি বলেন, ধর্ম, বর্ণ, দল-মত নির্বিশেষে সকলেই যেন বন্ধুত্বের বন্ধন অটুট রেখে একসঙ্গে এগিয়ে যেতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। ইতিমধ্যে আমরা প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ঘোষণা দিয়েছি। এই সংগঠনের মাধ্যমে অসহায়-গরীব মেধাবী শিক্ষার্থীদের সাহায্য সহযোগিতা সহ সামাজিক মূলক কাজ করা হবে।

কিউএনবি/অনিমা/১৫ মার্চ ২০২৫,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit