রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

হাসিনাকে ফেরাতে জাহাঙ্গীরের ষড়যন্ত্র, অডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৯৩৩ Time View

ডেস্ক নিউজ : আত্মগোপনে থাকা গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের একটি অডিও রেকর্ড সম্প্রতি ফাঁস হয়েছে। সেখানে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য সারাদেশে অরাজকতা তৈরির নির্দেশনা দিয়েছেন তিনি। ইতিমধ্যে অডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এছাড়া দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিজ কর্মী-সমর্থকদের প্রস্তুত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।

১১ মিনিট ৯ সেকেন্ডের ওই অডিও রেকর্ডে জাহাঙ্গীরকে বলতে শোনা যায়, “পৃথিবীর কোনো শক্তি আমাদের বাড়ি গুছিয়ে দিবে না। আমাদের নেতা (শেখ হাসিনা) তার কাজ করছেন। আমাদের যে কাজ, তা আমাদেরই করতে হবে। নিজেদের অবস্থান তৈরি করতে হবে। আপনাদের কী করতে হবে, ২৪ ঘণ্টা আগেই তা জানিয়ে দেওয়া হবে। যা বলা হবে, আপনারা নিজ নিজ জায়গা থেকে পালন করবেন। দ্রুতই আপনাদের সিদ্ধান্ত জানানো হবে।”

তিনি আরও বলেন, “শকুনেরা দেশ দখল করছে। তাদের দখল থেকে রক্ষা পেতে নিজেদের শৃঙ্খল থাকতে হবে। আমাদের দলের প্রধানকে কীভাবে দেশে আনা যায়, সেজন্য সবার মধ্যে ঐক্য, সততা ও সাহস থাকতে হবে। আমরা যদি ১ লাখ মানুষ একসঙ্গে হই, কোনো শক্তিই আমাদের দমাতে পারবে না। ওয়ার্ডে ওয়ার্ডে নিজের অবস্থান তৈরি করতে পারলে সারা দেশেই আমাদের শক্ত অবস্থান গড়ে উঠবে।”

জাহাঙ্গীর আরও বলেন, “শুধু ছাত্রলীগেই ৩৬ লাখ নেতা থাকার কথা। আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন মিলিয়ে ১ কোটি ৭২ লাখ নেতা থাকার কথা ছিল। কিন্তু কী কারণে তা হয়নি, আপনারা সবাই জানেন। আমাদের ভুলত্রুটি ছিল, সেটাও আমরা জানি। আমরা সবাই কেন্দ্রীয় ও আন্তর্জাতিক নেতা হয়েছি, কিন্তু নিজের ওয়ার্ডের খবর জানি না। নিজের ওয়ার্ডে অন্য কেউ অবস্থান তৈরি করতে পারবে না। নিজ নিজ ওয়ার্ডে আমাদের অবস্থান গড়ে তুলতে হবে। তাহলেই সারা দেশেই আমাদের শক্ত অবস্থান নিশ্চিত হবে।”

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন গণমাধ্যমকে বলেন, পতিত ফ্যাসিস্টরা নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্তের সঙ্গে জড়িত। ঐক্যবদ্ধভাবে তাদের এ চক্রান্ত মোকাবিলা করতে হবে। না হলে তারা আত্মগোপনে থেকে অপরাধমূলক কাজ চালিয়ে যাবে এবং দেশে অরাজকতা সৃষ্টি করবে।

কিউএনবি/অনিমা/১৫ মার্চ ২০২৫,/দুপুর ১:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit