সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ৩১ জেলায় ৮০ প্রতিষ্ঠানকে ভোক্তার অভিযান, জরিমানা ইরান নিয়ে আইজেনকটের বক্তব্যে ক্ষুব্ধ নেতানিয়াহু ‘গুপ্তচর’ কেলেঙ্কারির ১১ দিন পর ফের এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং বোলারদের সুবিধা ফেরাতে আইসিসির কাছে যে দাবি তুললেন গিল পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো নিয়ে ঐকমত্য হয়নি মালিক-শ্রমিকপক্ষ আন্তর্জাতিক ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের সেরা ১০ ইনিংস রাজনৈতিক সংকট ব্যবস্থাপনা চৌগাছায় নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় আশুলিয়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকরী কোনো উদ্যোগ নেয়নি : সাইফুল হক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৭৫ Time View

ডেস্ক নিউজ : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় এই পর্যন্ত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবর্তনের ব্যাপারে দৃশ্যমান ও কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। বাংলাদেশের বন্ধু হিসেবে পরিচিত দেশসমূহ ও রোহিঙ্গা শরনার্থীদের ফিরে যাওয়ার ব্যাপারে বিশ্বাসযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি।

তিনি বলেন, ইতোমধ্যে লক্ষ লক্ষ রোহিঙ্গা মানবিক বিপর্যয়ের মুখোমুখী। তাদের অবস্থান বাংলাদেশের জন্য বহুমাত্রিক নিরাপত্তা ঝুঁকিও তৈরি করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতিসংঘের মহাসচিবের এবারকার বাংলাদেশ সফরের মধ্য দিয়ে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন ত্বরান্বিত হবে।

আজ শুক্রবার সকালে পার্টির রাজনৈতিক ও সাংগঠনিক কর্মশালায় তিনি এসব কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সাইফুল হক বলেন, শিশু আছিয়ার করুন মৃত্যুর দায় রাষ্ট্র এড়াতে পারে না। বিদ্যমান গোটা রাষ্ট্র, সমাজ ব্যবস্থা ও চূড়ান্ত অবক্ষয়ী মূল্যবোধ এই ধরনের মর্মান্তিক মৃত্যুর রাস্তা প্রশস্ত করে। তিনি নারীর অধিকার ও মর্যাদাবিরোধী সকল তৎপরতা আইন করে বন্ধ করার দাবি জানান। একইসাথে তিনি আছিয়ার করুণ মৃত্যুর ঘটনা বন্ধে অপরাধী দ্রুত উপুযুক্ত বিচারের পাশাপাশি এসব অনাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করারও আহ্বান জানান।

তিনি সরকারকে তাদের রাজনৈতিক এজেন্ডা ছোট করে আনার পরামর্শ দেন। তিনি সংস্কার ও বিচারের পাশাপাশি এ বছরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে দৃশ্যমান উদ্যোগ নিতে আহ্বান জানান।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে  অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলান রাশিদা বেগম, সজীব সরকার রতন, শহীদুল আলম নান্নু, সাইফুল ইসলাম স্নিগ্ধা সুলতানা ইভা, জেলার প্রতিনিধি মীর রেজাউল আলম, মাহমুদুল হাসান পিপলু, অরবিন্দু বেপারী বিন্দু, এমডি ফিরোজ, আনোয়ারুল ইসলাম নান্নু,বাবর চৌধুরী, সুমন হাওলাদার, শাহীন মন্ডল, স্বাধীন মিয়া, আরিফুল ইসলাম, আবু লাহাব লাইসুদ্দিন, লিপি সরকার, শাহজাহান মিয়া, আশরাফুল ইসলাম প্রমুখ।

কর্মশালার শুরুতে পার্টির কেন্দ্রীয় নেতা গণসংগীত শিল্পী এপোলো জামালী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি আরেফিন সিদ্দিক, শিশু আছিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় ও এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৫,/রাত ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit