শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ইরানের পরমাণু ইস্যুতে ‘কূটনৈতিক তৎপরতা’ অব্যাহত রাখার আহ্বান রাশিয়ার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ‘কূটনৈতিক তৎপরতা’ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। 

পরমাণু ইস্যু নিয়ে বেইজিংয়ে রাশিয়া, ইরান ও চীনের কূটনীতিকদের মধ্যে আলোচনা চলছে। এরই মধ্যে শুক্রবার ক্রেমলিন এ আহ্বান জানায়। 

ইরানের পরমাণু ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ উল্লেখ করে এর নিন্দা জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। 

তিনি সাংবাদিকদের বলেন, ‘এই সমস্যা সমাধানের জন্য আরো কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া প্রয়োজন।’

এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সাথে আলোচনার আহ্বান বিশ্ব জনমতকে প্রতারিত করার প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন। 

খামেনি বলেছেন, ইরানকে যুক্তরাষ্ট্র এমন একটি দেশ হিসেবে দেখাতে চায় যে তারা আলোচনার টেবিলে বসতে রাজি নয়।

খামেনি বলেছেন, আমরা বছরের পর বছর ধরে বসে আলোচনা করেছি। এই একই ব্যক্তি (ডোনাল্ড ট্রাম্প) টেবিল থেকে তা ছুঁড়ে ফেলেছে। স্বাক্ষরিত আলোচনা ছুঁড়ে ফেলেছে।

সূত্র : আল-জাজিরা।

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit