বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
জেলা তথ্য অফিসের কার্যক্রমকে আরও সময়োপযোগী করতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো? ১৫ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? বিশ্বকাপে আর্জেন্টিনার অপরাজেয়র রহস্য ৫০০ কেজি গরুর মাংস! জয়ের পর এক লাইনে কী বার্তা দিলেন ইয়ামাল অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি নুরুল হকের সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত দুপুরের মধ্যে দেশের ৫ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সর্তক সংকেত

জন্মগত নাগরিকত্বের অধিকার যুক্তরাষ্ট্রের অন্তত ২৮ অঙ্গরাজ্যে বাতিলের আহবান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  চূড়ান্ত শুনানির প্রাক্কালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ববর্তী আদেশ অনুযায়ী অবৈধ ও নন-ইমিগ্র্যান্টদের গর্ভে জন্ম নেয়া শিশুকে মার্কিন নাগরিকত্ব প্রদান না করার বিধিটি অন্তত ২৮ স্টেটে (রিপাবলিকান শাসিত) অব্যাহত রাখার আহবান জানিয়েছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এ আহবান জানানো হয়। 

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের দিনই আরো অনেক আদেশের সাথে ট্রাম্প এ আদেশও জারির পরই আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা এসেছে। এ আবেদন করেছিলেন ডেমক্র্যাট শাসিত ২২ স্টেটের এটর্নি জেনারেলরা। তারা উল্লেখ করেছেন যে, যুক্তরাষ্ট্রের চতুর্দশতম সংশোধনীতে যুক্তরাষ্ট্রের সীমানার মধ্যে জন্মগ্রহণকারিরা আপনা-আপনি সিটিজেন হিসেবে গণ্য হয়। গড়পড়তা প্রতিবছর দেড় লাখ শিশুর জন্ম হচ্ছে অবৈধ অভিবাসী অথবা নন-ইমিগ্র্যান্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আগতদের গর্ভে। 

১৮৬৮ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের পর রচিত এই বিধি পাল্টে দেয়ার নির্দেশ দিয়ে প্রেসিডেন্ট তার এখতিয়ার বহির্ভূত আচরণ করছেন বলে অভিযোগ করা হয়েছে। ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার অধ্যাপক আমান্ডা ফ্রস্ট এবং ইউএস সুপ্রিম কোর্টের খ্যাতনামা এটর্নি মঈন চৌধুরী অভিন্ন ভাষায় আলাদাভাবে এ সংবাদদাতাকে বলেছেন, ট্রাম্পের নির্দেশের বিরুদ্ধে জাতীয়ভিত্তিক অস্থায়ী নিষেধাজ্ঞার পর যদি দলগতভাবে বিভক্ত করে একটি আইন চালু করা হয়, তাহলে গোটা দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরী হবে। রিপাবলিকান শাসিত স্টেটসমূহের মহিলারা সন্তান জন্মদেয়ার জন্যে ডেমক্র্যাট স্টেটে পাড়ি জমাবেন-যা কখনো বারিত করা সম্ভব হবে না। একই দেশে দলগতভাবে কোন আইন বিভক্ত অবস্থায় কার্যকর হতে পারে না। তবে প্রেসিডেন্ট ট্রাম্প তার এই আদেশটি যথাযথভাবে কার্যকর করতে কংগ্রেসের সহযোগিতা চাইতে পারেন। সে ক্ষেত্রে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে সংবিধান সংশোধনের জন্যে-যা ট্রাম্পের রিপাবলিকান পার্টির একেবারেই নেই। 

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৫,/বিকাল ৫:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit