বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা! দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত মেট্রোরেলের ২৭টি বিয়ারিং প্যাডের অবস্থা ক্রিটিক্যাল শুভশ্রীর এক শব্দের ক্যাপশন, দেব-ভক্তদের মনে জাগল নানা প্রশ্ন বড় পর্দায় প্রথমবার বাঁধন-ফারিয়ার জুটি, আসছে ‘লজ্জা’ ব্যাংক থেকে বিনা সুদে পাওয়া যাবে ঋণ, পাবেন যারা তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান

চীনকে শায়েস্তা করতে যুদ্ধে পুতিনের পক্ষ নিয়েছেন ট্রাম্প!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে রাশিয়ার বিপক্ষে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের ঢাল হয়ে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। কিয়েভকে সামরিক, অর্থনৈতিকসহ সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে আসছিল ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্রে ক্ষমতার পট পরিবর্তনের পরই ইউক্রেনের জন্য দেখা দেয় বিপত্তি।

নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনো জেলেনস্কিকে স্বৈরশাসক বলে কটুক্তি করেন। আবার কখনো মার্কিন সাহায্যের বিনিময়ে ইউক্রেনের খনিজ সম্পদের মালিকানা চেয়ে বসেন। এমনকি বিভিন্ন সংবাদ সম্মেলনে পুতিনকে বন্ধু আখ্যা দিয়ে তার ভূঁয়সী প্রশংসাও করেন। ট্রাম্পের এমন নীতি নিয়ে অনেকের মনেই প্রশ্ন, হঠাৎ কেন ইউক্রেনকে বাদ দিয়ে রাশিয়ার পক্ষ নিচ্ছেন ট্রাম্প?

ট্রাম্পের একজন ঘনিষ্ঠ কর্মকর্তা স্টিভ ব্যানন এর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, চীনের বিরুদ্ধে শক্তিশালী অবস্থানে থাকতেই শি জিনপিং-এর মিত্র পুতিনের সঙ্গে মানিয়ে চলতে চাচ্ছেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে সমঝোতা করে চীনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে চায় ট্রাম্প প্রশাসন। এক পডকাস্টে ব্যানন অভিযোগ করেন, চীনের কমিউনিস্ট পার্টি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে। তার ভাষ্যমতে, মার্কিন অভিজাত শ্রেণি চীনের হাতে অর্থনৈতিক কর্তৃত্ব তুলে দিয়েছে, যা এখন সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা ছাড়া রোধ করা সম্ভব নয়। তিনি আরও দাবি করেন, ওয়াশিংটনের সামরিক সক্ষমতাকে সমীহ করে যুদ্ধে জড়াতে চায় না বেইজিং।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী, মস্কো যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি না হলে ট্রাম্প পুতিনকে রাজি করাতে নানা ধরনের চেষ্টা করবেন। ট্রাম্প হয়তো রাশিয়ার জন্য কিছু আর্থিক সুবিধা দিতে পারেন। ইউক্রেনের সেনাবাহিনীর নিরস্ত্রীকরণ, ন্যাটোতে ইউক্রেনের প্রবেশ ঠেকানো এবং ক্রিমিয়া উপদ্বীপসহ আংশিক অধিকৃত এলাকায় কর্তৃত্ব রাখাসহ পুতিনের নানা দাবি মেনে নিতে পারেন ট্রাম্প। তবে সবকিছু ইউক্রেন ও ইউরোপের দেশগুলো না-ও মেনে নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit