বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গা মডেল মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ইউএনও উম্মে তাহমিনা মিতু। শার্শায় উলাশী’র বিএনপি নেতা হারান গাজী’র ইন্তিকাল এশিয়ান গেমসে পাঁচ তারকা হোটেল পাবে না ভারতীয় ক্রিকেটাররা বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন সংসদে প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা উলিপুরে পূর্ব শত্রুতার জেরে ব্যাবসায়ীকে কুপিয়ে জখম উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত স্ত্রী ও স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে ৩৫ লাখ টাকার স্বর্ণালংকার-নগদ টাকা চুরির অভিযোগ, গ্রেফতার ২ আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

দাবি আদায়ের নামে সড়ক অবরোধ করলে কঠোর ব্যবস্থা: আইজিপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, কেউ দাবি আদায়ের নামে সড়ক আটকাবেন না। সামনে ঈদ। সড়ক অবরোধ করে জনগণের ঈদযাত্রায় ভোগান্তি বয়ে আনা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের কার্যক্রম যারা চালাবেন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব।

বৃহস্পতিবার (১৩ মার্চ) গাজীপুরে শিল্প পুলিশ-২–এর কার্যালয়ে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইজিপি জনগণের উদ্দেশে বলেন, আপনারা পুলিশকে সহায়তা করুন, পুলিশের কাজের পরিবেশ তৈরি করুন। পুলিশকে প্রতিপক্ষ ভাববেন না, পুলিশের প্রতি আক্রমণ করবেন না। আমাদের দেশের সেবা করার সুযোগ দিন।

সরকারঘোষিত ২০ রমজানের মধ্যে শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও মার্চ মাসের ১৫ দিনের আংশিক বেতন পরিশোধ করা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মালিকপক্ষের প্রতি অনুরোধ জানান আইজিপি।  

তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, আমরা এই ন্যায়সঙ্গত পাওনা আদায়ের জন্য সব পক্ষের সঙ্গে আলোচনায় আপনাদের পাশে থাকব। আপনারা কোনো ধরনের গুজবে কান দেবেন না। ভাঙচুর করে নিজেদের কর্মস্থলের ক্ষতি হতে দেবেন না।

আইজিপি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি তাদের অক্লান্ত পরিশ্রম এবং পেশাগত দায়িত্ববোধের জন্য গর্ব অনুভব হয়।  

তিনি সম্মিলিত প্রচেষ্টায় পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতের প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এ সময় সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিএমইএ প্রশাসক, অ্যাডিশনাল আইজিপি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, পুলিশ কমিশনার, জিএমপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এর আগে বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল আইজি মো. ছিবগাত উল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক, ডিআইজি মহা. আশরাফুজ্জামান বিপিএম।

সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন। কল্যাণ সভায় পুলিশ সদস্যরা বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন। আইজিপি গভীর মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং ধাপে ধাপে সেগুলো বাস্তবায়নের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit