বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা! দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত মেট্রোরেলের ২৭টি বিয়ারিং প্যাডের অবস্থা ক্রিটিক্যাল শুভশ্রীর এক শব্দের ক্যাপশন, দেব-ভক্তদের মনে জাগল নানা প্রশ্ন বড় পর্দায় প্রথমবার বাঁধন-ফারিয়ার জুটি, আসছে ‘লজ্জা’ ব্যাংক থেকে বিনা সুদে পাওয়া যাবে ঋণ, পাবেন যারা তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান

‘মোস্ট ওয়ান্টেড’ ক্রিপ্টো প্রতারক ভারতে গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ক্রিপ্টো প্রতারণা মামলায় অভিযুক্ত আমেরিকার ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা লিথুয়ানিয়ার এক ব্যক্তিকে ভারতের কেরালা থেকে গ্রেফতার করা হয়েছে। 

স্থানীয় পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম আলেকসেজ বেসিওকোভ। ‘গ্যারান্টেক্স’ নামে ক্রিপ্টো এক্সচেঞ্জ খুলে বসেছিলেন তিনি। হ্যাকিংসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ক্রিপ্টো বিনিয়োগ করতেন বলে অভিযোগ। প্রায় ৮ লক্ষ ৩০ হাজার কোটির ক্রিপ্টো প্রতারণার অভিযোগ ওঠে আলেকসেজের বিরুদ্ধে। তারপর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। আমেরিকার ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাতেও তার নাম রয়েছে। দীর্ঘদিন ধরে আলেকসেজের খোঁজ চালাচ্ছিল আমেরিকা। অবশেষে গোপন সূত্রে মার্কিন গোয়েন্দাদের কাছে খবর আসে, দক্ষিণ ভারতের একটি রাজ্যে আত্মগোপন করে আছেন আলেকসেজ।

তার পর থেকে আলেকসেজের খোঁজে দক্ষিণ ভারতের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ রাখছিলেন মার্কিন গোয়েন্দারা। ঘটনাচক্রে, কেরালায় তার হদিস পায় পুলিশ। তার পরই বুধবার তাকে গ্রেফতার করা হয়। মার্কিন গোয়েন্দা সূত্রে খবর, ‘গ্যারন্টেক্স’ নামে একটি ক্রিপ্টো এক্সচেঞ্জ খুলে বিনিয়োগ এবং লেনদেনের কাজ করছিলেন আলেকসেজ। সেই টাকা বিভিন্ন অপরাধমূলক কাজ, জঙ্গি সংগঠনেও ব্যবহার করা হচ্ছিল। শুধু তা-ই নয়, তার সংস্থার বিরুদ্ধে ক্রিপ্টো প্রতারণার অভিযোগও ওঠে। ২০২২ সালে আলেকসেজকে নিষিদ্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র। তার পরই আমেরিকা থেকে পালিয়ে যান তিনি।

কেরালায় আলেকসেজের হদিস মেলার পর ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের অনুরোধে এ সপ্তাহের গোড়াতেই আলেকসেজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ভারতের বিদেশ মন্ত্রক। তার পরই সিবিআই এবং কেরল পুলিশের যৌথ অভিযানে তিরুঅনন্তপুরম থেকে গ্রেফতার করা হয় আলেকসেজকে।

কিউএনবি/অনিমা/১৩ মার্চ ২০২৫,/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit