বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

এবার দিল্লিতে ব্রিটিশ নারীকে ধর্ষণের অভিযোগ; গ্রেফতার ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এবার ভারতের রাজধানী দিল্লিতে যুক্তরাজ্যের এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব গড়ে ওঠা এক ব্যক্তি দিল্লির স্থানীয় একটি হোটেলে ওই ব্রিটিশ নারীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। তবে এখানেই দুর্দশার শেষ নয়! এমনকি ওই নারী যখন সহায়তার জন্য এক ব্যক্তির কাছে যান, তখন ওই ব্যক্তি হোটেলের লিফটে তাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। দুই অভিযুক্ত ব্যক্তিকেই গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। 

ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম দিল্লির মহিপালপুর এলাকায়। পুলিশের অভিমত, নির্যাতিতা অভিযোগকারীনি নারী জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ওই অভিযুক্তের সাথে তাদের পরিচয় হয়। এরপর তারা নিয়মিতভাবে কথা বলতে শুরু করেছিলেন এবং পরবর্তীতে তার সাথে সশরীরে দেখা করতে ভারতে আসার সিদ্ধান্ত নেন ওই ব্রিটিশ নারী। 

ভারতে নামার পর, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত মহিপালপুরে একটি হোটেল রুম বুক করেন। গত মঙ্গলবার, অভিযুক্ত ব্যক্তি হোটেলে গিয়ে ওই নারীর সাথে দেখা করতে যান। যদিও ওই ব্রিটিশ মহিলা যখন বুঝতে পারেন যে ওই ভারতীয় ব্যক্তি তার সাথে অনুপযুক্ত আচরণ করার চেষ্টা করছেন, তখন তাদের উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

ব্রিটিশ নারী অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি তাকে ধর্ষণ করেছেন। তার আরো দাবি, একসময় তিনি তখন আতঙ্কিত হয়ে সাহায্যের জন্য হোটেলের রিসেপশনে পৌঁছান। কিন্তু তাকে সাহায্য করার অজুহাতে অন্য একজন ব্যক্তি হোটেলের লিফটে তাকে শ্লীলতাহানি করেন। 

ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত দুই পৃথক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তরফে ব্রিটিশ হাইকমিশনকেও ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

বৃহস্পতিবার দিল্লি পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দিল্লির মহিপালপুরের একটি হোটেলে একজন ব্রিটিশ মহিলার সাথে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে তারই এক সঙ্গীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রথম ব্যক্তির সাথে ওই ব্রিটিশ মহিলার বন্ধুত্ব হয়েছিল এবং মূলত তার সাথে দেখা করতেই যুক্তরাজ্য থেকে দিল্লিতে আসেন বিদেশিনী।

উল্লেখ্য, চলতি সপ্তাহের গোড়ার দিকেই কর্ণাটকের কোপ্পাল জেলায় এক ইসরাইলি নারী পর্যটককে ধর্ষণের অভিযোগ উঠেছিল তিন যুবকের বিরুদ্ধে। এমনকি তাদের সাথে থাকা স্থানীয় একটি স্টে-হোম’এর নারী মালিককেও গণধর্ষণের অভিযোগ উঠেছিল। এর পাশাপাশি ওই ইসরায়েলি পর্যটকের এক ভারতীয় পুরুষ সঙ্গীকে স্থানীয় একটি খালে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল, পরে তার মৃত্যু হয়। গোটা ঘটনায় ভারত জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। পরে তদন্তে নেবে তিন অভিযুক্তকেই গ্রেফতার করে পুলিশ। 

কিউএনবি/অনিমা/১৩ মার্চ ২০২৫,/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit