বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন। সুপার এল নিনোর কারণে অতিরিক্ত ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যু হতে পারে: গবেষণা শাহবাজের অনুরোধে ইসলামাবাদ অভিমুখী লংমার্চ স্থগিত করল জামায়াত দেশের সামগ্রিক উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

আটোয়ারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৭৫ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ূন কবীর। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) মোঃ শাহরিয়ার নজির। স্বাগত বক্তব্যে ডা. মোঃ হুমায়ুন কবীর জানান, জাতীয় পুষ্টি সেবা প্রকল্পের বাস্তবায়নে এবং আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আগামী ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ৬ ইউনিয়নে ১৪৫টি কেন্দ্রে বিরতিহীন ভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে।

তিনি জানান, ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ১৮৫০ জন শিশুকে “নীল” রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১৬,৪২২ জন শিশুকে “লাল” রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, অপুষ্টিজনিত অন্ধত্ব দূর করতে এবং শিশু মৃত্যু প্রতিরোধে শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আটোয়ারী উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। এসময় অন্যান্যদের মধ্যে বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৫,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit