বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময়  নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা

হাবিবুল্লাহ কলেজের উপাধ্যক্ষ হত্যায় সন্দেহভাজন স্বামী-স্ত্রী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর শন্তিনগর হাবিবুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ হত্যা মামলায় সন্দেহভাজন স্বামী-স্ত্রীকে ফরিদপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (১১ মার্চ) ফরিদপুর রেলস্টেশন থেকে তাদের গ্রেফতার করে উত্তরখান থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর উত্তরখান থানার পরিদর্শক (ওসি) জিয়াউর রহমান।

পুলিশ বলেন, রাজধানীর উত্তরখানের পুরান পাড়া এলাকায় ভাড়া বাসায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয় শান্তিনগরের হাবীবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সাইফুর রহমান ভুঁইয়াকে (৫০)। এ ঘটনায় নিহতের ভাই মুজাহিদুর রহমান ভূঁইয়া বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন।

হত্যাকাণ্ডের পর থেকে পুলিশ তদন্ত শুরু করে। ওই ফ্ল্যাটে ২০ থেকে ২২ বছর বয়সী একজন তরুণ ও একজন তরুণীকে ঘিরে সন্দেহ তৈরি হয়।

বিষয়টি নিশ্চিত করে উত্তরখান থানার পরিদর্শক (ওসি) মো. জিয়াউর রহমান একুশে টিভিকে বলেন, উত্তরখানের পুরান পাড়া এলাকায় ভাড়া বাসায় খুন হন হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান ভুঁইয়া। ওই ফ্ল্যাটে কয়েকদিন আগে রুপা ও নাজের দম্পতি ওঠেন। এরপর সোমবার ভোরে তারাই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

তারা ঢাকা থেকে পালিয়ে ফরিদপুরে আত্মগোপন করেন। এরপর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত একজনের বাড়ি ফরিদপুর বলে জানান ওসি জিয়াউর।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৫,/সকাল ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit