সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী পিএসএলে আরও একদিন খেলার অনাপত্তিপত্র পেলেন শরিফুল-রানা আলোচনা ‘ব্যর্থ’: ফের সংঘাতে জড়াতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র? ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সময় ইউএফসি ফাইট দেখছিলেন ট্রাম্প!

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এক প্রতিবন্ধী তরুণীকে জোরপূর্বক ধর্ষণ মামলার আসামি হাবিবুর রহমান হাবুকে (৪২) গ্রেফতার করেছে র‍্যাব-১১। 

ঝিনাইদহ জেলার সদর থানাধীন গোয়ালপাড়া এলাকা হতে আসামি হাবিবুরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি সোনারগাঁ উপজেলার রাউৎগাও এলাকার আতশ আলী ছেলে। 

সোমবার (১০ মার্চ) রাতে র‍্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

মামলার বরাত দিয়ে র‍্যাব জানায়, ভিকটিম একজন প্রতিবন্ধী তরুণী হলেও সে কথাবার্তা বলতে পারে এবং নিজে এলাকায় চলাফেরা করে অভ্যস্ত। প্রতিদিনের মতো সে গত ২২ ফেব্রুয়ারি দুপুরে পেচাইন গ্রাম থেকে নিজ বাড়ি রাউৎগাও যাওয়ার পথে আসামি হাবিবুর রহমান হাবু কৌশলে ডেকে তার বসতঘরে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

পরবর্তীতে ভিকটিম যদি ধর্ষণের বিষয়ে কাউকে জানায় তাহলে তাকে প্রাণে মেরে ফেলবেন বলে হুমকি প্রদান করে ছেড়ে দেওয়া হয়। যখন বিষয়টি ভুক্তভোগীর পরিবার জানতে পারেন তখন তার মা রুমি আক্তার বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।  গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

কিউএনবি/অনিমা/১১ মার্চ ২০২৫,/দুপুর ১২:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit