সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বার্লিনে ভিড়ে গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন নিহত, সামনে এলো আইসিস যোগসূত্র ট্রাম্পের যে সিদ্ধান্তে বিশ্ববাজারে কমলো তেলের দাম যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কা, ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া ট্রাম্পের ক্ষমায় দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট কূটনৈতিক আলোচনার মাঝেই তিনবার ‘বিশ্বাসঘাতকতা’ করেছে যুক্তরাষ্ট্র: ইরান রাজনৈতিক বিবেচনায় ২৮৪ প্রকল্পের বরাদ্দ বাতিল: আদালতে ট্রাম্প প্রশাসনের বিস্ময়কর স্বীকারোক্তি গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা

উত্তর সাগরে তেলের ট্যাঙ্কারের সঙ্গে রাসায়নিকবাহী জাহাজের সংঘর্ষে আগুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইংল্যান্ডের উত্তর-পূর্ব উপকূলবর্তী উত্তর সাগরে একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে একটি রাসায়নিকবাহী জাহাজের সংঘর্ষের ঘটনায় আগুন ধরে গেছে। 

ট্যাঙ্কারটিতে মার্কিন সামরিক বাহিনীর জন্য জ্বালানি বহন করা হচ্ছিল। সংঘর্ষের ফলে উভয়যানেই আগুন ধরে যায়। এতে একাধিক বিস্ফোরণ ঘটে। জ্বালানি বহনকারী ওই তেলের ট্যাঙ্কার এবং বিষাক্ত রাসায়নিক বহনকারী জাহাজটিতে রিপোর্ট লেখা পর্যন্ত আগুন জ্বলছিল।

এইচএম কোস্টগার্ড জানিয়েছে, একজন ক্রু সদস্য এখনও নিখোঁজ রয়েছেন এবং তাকে উদ্ধারে তল্লাশি অভিযান চলছে। যুক্তরাষ্ট্রের নিবন্ধিত স্টেনা ইম্যাকুলেট নামের ট্যাঙ্কারটি মার্কিন সামরিক বাহিনীর জ্বালানি পরিবহন করছিল।

তেলের ট্যাঙ্কারটি যুক্তরাষ্ট্রের পতাকাবাহী এমভি স্টেনা ইমাকুলেট এবং রাসায়নিকবাহী জাহাজটি ছিল পর্তুগালের পতাকাবাহী কন্টেইনার শিপ সোলং।

কোস্টগার্ড ডিভিশনাল কমান্ডার ম্যাথিউ অ্যাটকিনসন বলেছেন, ৩৬ জনকে উদ্ধার করা হয়েছে এবং একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বলেন, নিখোঁজ ক্রু সদস্য সোলং নামের জাহাজটিতে ছিলেন।

স্টেনা ইমাকুলেট ট্যাঙ্কারটি পরিচালনা করে যুক্তরাষ্ট্রের ক্রাউলি নামের এক সংস্থা। ট্যাঙ্কারটি গ্রিস থেকে যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল। আর সোলং জাহাজটি স্কটল্যান্ডের গ্রেঞ্জমাউথ থেকে নেদারল্যান্ডসের রটারড্যামে যাচ্ছিল।

তেলের ট্যাঙ্কারে থাকা এক ব্যক্তি জানিয়েছেন, সোলং জাহাজটির ১৬ নট গতিতে স্টেনা ইম্যাকুলেটের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই স্টেনার ক্রুরা সবাই ট্যাঙ্কার থেকে দ্রুত নিরাপদে সরে যান।

এই দুর্ঘটনার পর সমুদ্রের পানি দূষিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কীভাবে এই দূষণ ঠেকানো যায় তা মূল্যায়ন করা হচ্ছে।

এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, ট্যাঙ্কারটি প্রতিরক্ষা বিভাগের জন্য জ্বালানি বহন করছিল। তবে তিনি বলেছেন, এই ঘটনা অভিযান বা যুদ্ধ প্রস্তুতির ওপর প্রভাব ফেলবে না।

কোস্টগার্ডের এক উদ্ধারকারী হেলিকপ্টার, চারটি নৌকা এবং অগ্নিনির্বাপণ ক্ষমতাসম্পন্ন বেশ কিছু জাহাজ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। কার্গো জাহাজটি ১৫টি কন্টেইনার বহন করছিল। সূত্র: বিবিসি, রয়টার্সআল-জাজিরা

কিউএনবি/অনিমা/১১ মার্চ ২০২৫,/সকাল ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit