বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

সোমবার ৯ রমজান: জেনে নিন সেহরি ও ইফতারের সময়সূচি

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : রমজান মাসে রাতের শেষ প্রহরে সেহরি খেয়ে সারাদিন রোজা রেখে সূর্যাস্তের পরপরই ইফতার করা হয়। তাই সেহরি ও ইফতারের সঠিক সময় জেনে রাখা জরুরি।

চলুন জেনে নিই, ৯ রমজান, ১৪৪৬ হিজরি ও ১০ মার্চ (সোমবার) ২০২৫ খ্রিষ্টাব্দে ঢাকা জেলার ইফতার ও সেহরির সময়সূচি। 
সেহরি ও ইফতারের সময়সূচি আগেই ঠিক করেছে ইসলামিক ফাউন্ডেশন। সে মোতাবেক ঢাকা জেলায় ৯ রমজানের (সোমবার) সেহরির শেষ সময় ভোর ৪টা ৫৬ মিনিট। ইফতারের সময় সন্ধ্যা ৬টা ৬ মিনিট।
 

রোজার নিয়ত ও ইফতারের দোয়া

রোজা রাখার জন্য মনে মনে নিয়ত করলেই হয়। পৃথকভাবে আরবিতে বা বাংলায় নিয়ত করার প্রয়োজন নেই। তবে কেউ যদি আরবিতে বাংলায় নিয়ত করতে চান তার জন্য রোজার নিয়ত তুলে ধরা হলো। এছাড়া ইফতারের সময় নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে দোয়া পড়তেন তাও তুলে ধরা হলো।

জার নিয়ত

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم উচ্চারণ: নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস্ সামিউল আলিম।

অর্থ: হে আল্লাহ, আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়ত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
 

ইফতারের দোয়া

بسم الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ উচ্চারণ: আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।


অর্থ : হে আল্লাহ, আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি। (আবু দাউদ ২৩৫৮)

 

 

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৫,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit