বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত মেট্রোরেলের ২৭টি বিয়ারিং প্যাডের অবস্থা ক্রিটিক্যাল শুভশ্রীর এক শব্দের ক্যাপশন, দেব-ভক্তদের মনে জাগল নানা প্রশ্ন বড় পর্দায় প্রথমবার বাঁধন-ফারিয়ার জুটি, আসছে ‘লজ্জা’ ব্যাংক থেকে বিনা সুদে পাওয়া যাবে ঋণ, পাবেন যারা তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান ‘আঙুর ফল না পেলে টক লাগে’, সুনিধিকে নেহা, বাড়ছে চর্চা ব্যাংক খাতের মাফিয়া নজরুল, ৩৫ হাজার কোটি টাকা লুটে নিয়েছেন যেভাবে ইরাকের জলসীমায় তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক পিয়াস

কিছু করতে না পারলে ক্ষমতা ছাড়ুন

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : নারী নিপীড়ন বন্ধে ‘কিছু’ করার না থাকলে অন্তর্বর্তী সরকারের নারী উপদেষ্টাদের ক্ষমতা ছেড়ে সড়কে নামার আহ্বান জানিয়েছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র।একই সঙ্গে আইনের শাসন নিশ্চিত করতে ‘ব্যর্থতার’ দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করারও আহ্বান জানিয়েছে সংগঠনটি। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক নারী সমাবেশে সংগঠনটির সভাপতি সীমা দত্ত এ আহ্বান জানান। 

নারী উপদেষ্টাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি সত্যিকার অর্থে নারীদের জন্য কাজ করতে চান, আর আপনারা যদি ক্ষমতায় বসে কিছু করতে না পারেন, তাহলে রাস্তায় নেমে আসুন।আপনারা ক্ষমতা ছাড়ুন, আপনারা বলুন যে, আপনারা ব্যর্থ। তাহলে আমরা অন্তত বলতে পারব, প্রচলিত ব্যবস্থায় আপনারা সফল হতে পারেননি।’

স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করে সীমা দত্ত বলেন, ‘ক্ষমতায় বসে কী করছেন? তার কথায় আমরা প্রতিদিন তামাশা দেখি।’সংগঠনের অর্থ সম্পাদক তৌফিকা লিজার পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুস্মিতা রায় সুপ্তি। সীমা দত্ত বলেন, ‘৮ মার্চ নারীমুক্তির আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। নারীর ভোটাধিকার, নিরাপদ কর্মপরিবেশ, উপযুক্ত বেতনের দাবিতে যে আন্দোলন শুরু হয়- ৮ মার্চ প্রতিবছর সে লড়াইকে স্মরণ করিয়ে দেয়।’
তিনি বলেন, ‘আজও আমরা দেখছি নারী-পুরুষের সমঅধিকার-সমমর্যাদা নিশ্চিত হয়নি। গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে এমন একটি নতুন দেশ আমরা আশা করেছিলাম, যেখানে নারীরা তার অধিকার পাবে। অভ্যুত্থানে নারীরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, সেখানে কোনো বিভাজন হয়নি, পোশাকের প্রশ্ন ওঠেনি। অথচ আমরা দেখতে পাচ্ছি নানা অজুহাতে নারীকে ঘরে বন্দি করার নানা আয়োজন চলছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্রীদের কিভাবে বহিষ্কার করা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মবের শিকার হলেন। এই প্রত্যেকটা অন্যায় নারীর সঙ্গে ঘটছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নারীর যদি এই অবস্থা হয়, তাহলে সারা দেশে নারীদের অবস্থা আমরা বুঝতেই পারছি।’
সীমা দত্ত বলেন, ‘আমাদের দেশে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এ বিশেষ বিধান রাখা হয়েছে। বাবা-মা চাইলে বিশেষ পরিস্থিতিতে আঠারোর কম বয়সে বিয়ে দিতে পারেন। নিরাপত্তার অভাবে বাবা-মায়েরা তার কন্যার লেখাপড়া বন্ধ করে বিয়ে দিচ্ছেন। ফলে মানুষ হিসেবে নারীর বিকাশের পথ রুদ্ধ করে দেওয়া হচ্ছে। বাংলাদেশের সব প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে যেসব নারী কাজে নিযুক্ত আছেন তারা সমমজুরি পাচ্ছেন না।

কর্মস্থলে ডে কেয়ার সেন্টার, নিরাপদ কর্মপরিবেশ না থাকায় অনেক নারী কাজ ছাড়তে বাধ্য হন।পাহাড় ও সমতলের আদিবাসী নারীরা গুম, খুন, অপহরণের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। এসব ঘটনায় অপরাধীকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের প্রক্রিয়া দৃশ্যমান নয়। আইনের শাসন নিশ্চিত করতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বেগম রোকেয়া বলেছিলেন, সমাজকে এগিয়ে নিতে হলে নারী-পুরুষের উভয়ের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। ফলে নারীমুক্তির লড়াই নারী পুরুষ উভয়ের। পুরুষদের এগিয়ে আসতে হবে- তার ঘরের বোনদের, মায়েদের এগিয়ে দিতে হবে।’

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৫,/রাত ৮:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit