মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আশুলিয়ায় গেমস খেলা নিয়ে দুই কিশোরকে ছুরিকাঘাত ক্রিকেটের উন্নতি করতে না পারলে সরে দাঁড়ান: আজহার আলী ইবিতে বিএনপি-জামায়াতের পালটাপালটি কর্মসূচি, সমঝোতায় ছাত্রদল-শিবির চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী আরও ২ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯৯৯ ‎লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা ‘সিঙ্গেল’ লিখে কী বার্তা দিলেন আইমা বেগ? পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ একসঙ্গে সিকৃবি’র ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ

টি-টোয়েন্টির অধিনায়ক থাকছেন না শান্ত, বিদায় সংবর্ধনা পাবেন মুশফিক

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৬১ Time View

স্পোর্টস ডেস্ক : এবার শান্তকে টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। শনিবার (৮ মার্চ) বিসিবি সভাপতি ফারুক আহমেদ এই তথ্য জানিয়েছেন। শান্তর নেতৃত্বে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ। সেমিফাইনালে যাওয়ার কিছুটা সম্ভাবনা তৈরি করতে পারলেও ব্যর্থতা নিয়েই সে বিশ্বকাপ শেষ করতে হয়েছে টাইগারদের। সমালোচনার মুখে বিশ্ব আসর থেকে দেশে ফিরেই নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন শান্ত। তবে বিসিবির অনুরোধে সেটা আর করতে পারেননি।

আলাদা করে টি-টোয়েন্টির কথা বলায় ওয়ানডে এবং টেস্টের অধিনায়ক হিসেবে শান্তই থাকছেন বলে ধারণা করা যাচ্ছে। চলতি সপ্তাহেই টি-টোয়েন্টি অধিনায়কের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বোর্ড প্রধান। নতুন অধিনায়ক চূড়ান্ত করার ব্যাপারে ফারুক আহমেদ বলেন, ‘আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগির জানা যাবে। ইতোমধ্যে দুই একজন টি-টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন, যারা এখনো দলের বাইরে নয়। এ রকম কাউকে আমরা চেষ্টা করব।’
 
এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের পর দেশে ফিরে ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। টি-টোয়েন্টিকে বিদায় বলেছিলেন আরও আগে। অর্থাৎ এই ওয়ানডের অবসরে সাদা বলের ফরম্যাটে যাত্রা শেষ হয়েছে তার। সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকদের একজন মুশফিক। এই দুই ফরম্যাটে অসংখ্য ঐতিহাসিক জয়ের সঙ্গী তিনি। দেশের ক্রিকেটের অন্যতম সেরা এই তারকার সেই ক্যারিয়ারকে স্মরণীয় করে রাখতে তার জন্য বিদায় সংবর্ধনার আয়োজন করবে বিসিবি। এই তথ্যটিও নিশ্চিত করেছেন বিসিবি প্রধান। 

বিসিবি প্রধান বলেন, ‘এটি একটি স্বাভাবিক ঘটনা। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে তিনি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্তম্ভ ছিলেন। ২০০৫ সালে ইংল্যান্ড সফর থেকে শুরু করে তিনি দেশের ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিসিবি তার অসামান্য অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে এবং আমরা পরিকল্পনা করছি তাকে যথাযথভাবে সংবর্ধনা দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখার।’

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৫,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit